advertisement

Bangladesh Border: গভীর রাতে নদিয়ায় কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা তামিলনাড়ুর তরুণীর! কারণ শুনে হতভম্ব পুলিশ

Last Updated:

তামিলনাড়ু থেকে কলকাতায় এসে নদিয়ার দত্তফুলিয়ায় পৌঁছন ২১ বছর বয়সি ওই তরুণী৷

বাংলাদেশে যেতে গিয়ে ধৃত তামিলনাড়ুর তরুণী৷  প্রতীকী ছবি
বাংলাদেশে যেতে গিয়ে ধৃত তামিলনাড়ুর তরুণী৷ প্রতীকী ছবি
রঞ্জিৎ সরকার, ধানতলা: গভীর রাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তরুণী৷ যদিও শেষ রক্ষা হয়নি৷ কাঁটাতার পেরনোর আগেই বিএসএফ-এর হাতে ধরা পড়ে গেলেন তিনি৷ যদিও তরুণীর পরিচয় এবং চোরাপথে বাংলাদেশ যাওয়ার চেষ্টার কারণ শুনে হতভম্ব হয়ে গেলেন নদিয়ার ধানতলা থানার পুলিশকর্মীরা৷
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার ধানতলার থানার অন্তর্গত দত্তফুলিয়া সীমান্তে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে ২১ বছর বয়সি ওই তরুণী জানান, তিনি তামিলনাড়ুর বাসিন্দা৷ দত্তফুলিয়ায় সীমান্ত পেরিয়ে চোরাপথে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি৷ তখনই কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে যান ওই তরুণী৷ সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে বিএসএফ৷
রাতেই ওই তরুণীকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ৷ ওই তরুণীকে গ্রেফতার করে এ দিন তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর বাসিন্দা ওই তরুণীর নাম ভিনিতা এল৷ জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানিয়েছেন, কিছুদিন আগেই বাংলাদেশের এক যুবকের সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয় তাঁর৷ সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার টানেই প্রেমিকের কাছে পৌঁছতে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সিদ্ধান্ত নেন ভিনিতা। যদিও শেষরক্ষা হল না৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangladesh Border: গভীর রাতে নদিয়ায় কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা তামিলনাড়ুর তরুণীর! কারণ শুনে হতভম্ব পুলিশ
Next Article
advertisement
Homeopathic Medicines: অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
  • হোমিওপ্যাথি ওষুধকে সহজলভ্য করার উদ্যোগ৷

  • অ্যালোপ্যাথি ওষুধের দোকানে মজুত করা যাবে হোমিওপ্যাথি ওষুধও৷

  • নিয়ম সরল করতে উদ্যোগ, প্রস্তাব গেল ডিটিএবি-র কাছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement