advertisement

Valentines Week: শনিবার থেকেই শুরু 'প্রেমের মরশুম', কাজেই গোলাপ মাস্ট! কোন রং-এর গোলাপের কী মানে? বাজারে দামই বা কত? জেনে নিন

Last Updated:
ফেব্রুয়ারির ৭ থেকে ১৪ তারিখ, পুরো সপ্তাহ জুড়েই গোটা বিশ্বের মতোই কলকাতাতেও ভালবাসার হাওয়া। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে পেরিয়ে ১১ ফেব্রুয়ারি হল প্রমিস ডে। মানে, ভালবাসার মানুষটির সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়ার দিন।
1/6
শনিবার থেকে শুরু প্রেমের মরশুম,চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রেমের জোয়ারে ভাসবেন প্রেমিক-প্রেমিকারা। ৭ফেব্রুয়ারি 'রোজ ডে' দিয়ে শুরু প্রেমের সপ্তাহের৷ কিন্তু জানেন কি, কোন রঙের গোলাপের অর্থ কি? এখন গোলাপের দামই বা কত?

2/6
প্রেম বা ভালবাসার অনেক রং, অনেক রূপ হলেও প্রেম নিবেদনের জন্য এখনও ভরসা শুধুমাত্র গোলাপ। মুখে কিছু না বলেও গোলাপ ফুল দিয়ে মনের প্রিয় মানুষটিকে মনের কথা বোঝানোর দিন। গোলাপের রং অনুযায়ী ভালবাসার গভীরতা,বন্ধুত্বের অঙ্গীকার বা মনের বিশেষ অনুভূতিগুলি বিনিময় হয় এদিন।

3/6
ফেব্রুয়ারি মাসে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। জানেন কি, কোন রঙের গোলাপ কিসের প্রতীক ? লাল গোলাপ গভীর প্রেম ও গভীর ভালবাসার প্রতীক। হলুদ গোলাপ দেওয়া হয় বন্ধুত্ব ও আনন্দের জন্য। গোলাপী গোলাপ প্রশংসা, কৃতজ্ঞতা বা কৃতজ্ঞতার প্রতীক ও সাদা গোলাপ পবিত্রতা বা শান্তির প্রতীক। এছাড়াও নানান রঙের গোলাপ বিক্রি হয় বাজারে।

4/6
কিন্তু রোজ ডে-র আগে গোলাপের কাটা বিঁধতে চলেছে প্রেমিক-প্রেমিকাদের পকেটে। লোকাল গোলাপ বিক্রি হচ্ছে কুড়ি টাকা আর 'ব্যাঙ্গালোর রোজ' বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। সেই দাম আরও বাড়তে চলেছে ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত।

5/6
ফুল বিক্রেতা রাজীব খাঁ বলেন, ৭ ফেব্রুয়ারি রোজ ডে। গোলাপের দাম আগের থেকে একটু বেড়েছে। এর পর ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত দাম আরও বাড়বে। এখন লোকাল গোলাপ ২০ থেকে ২৫ টাকা এবং 'ব্যাঙ্গালোর রোজ' ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভ্যালেন্টাইনস ডে-তে দাম বেড়ে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত হতে পারে।

6/6
এক ক্রেতা বলেন, '' পিচ,সাদা, হলুদ, গোলাপি, হলুদ নানারকম গোলাপ বিক্রি হচ্ছে, কিন্তু লাল গোলাপ যেন একটু বেশিই ভাল লাগে। গোলাপের দাম আগের থেকে অনেকটাই বেড়েছে। এখনই যদি ৫০ থেকে ৬০ টাকা দাম হয়, তা হলে ভ্যালেন্টাইনস ডে-তে গোলাপ কিনব কীভাবে? কিন্তু কিছু করার নেই! ভালবাসার মরশুম বলে কথা! প্রিয় মানুষকে গোলাপ না দিলে কি আর চলে।''