Primary TET Examination: ফের টেট নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩১৩১! কবে পরীক্ষা, জানিয়ে দিল দিনক্ষণ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বলা হয়েছিল, ১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে ওবিসিদের জন্য রাজ্যের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানানো হয়েছিল, আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে।
কলকাতা: প্রাথমিকে এবার বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য টেট-এর দিন ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি রবিবার বিশেষ ভাবে সক্ষমদের জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগে পরীক্ষা গ্রহণ করতে চলেছে পর্ষদ।
জানা গিয়েছে, বিশেষ ভাবে সক্ষমদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৩১। এদিনের পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত।
advertisement
২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর এই ২,৩০৮টি শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। প্রাথমিকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁদের আরসিআই অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ডিএলএড স্পেশাল কোর্স করা বাধ্যতামূলক। এঁদের পড়ানোর জন্য ছ’মাসের প্রশিক্ষণ থাকতে হবে।
advertisement
বলা হয়েছিল, ১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে ওবিসিদের জন্য রাজ্যের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানানো হয়েছিল, আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে।
advertisement
এই পরীক্ষার পূর্ণ নম্বর থাকছে ৮০। পরে ইন্টারভিউতে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাই করা হবে জানিয়েছে পর্ষদ। তাতে পড়ানোর দক্ষতা এবং ইন্টারভিউ মিলিয়ে থাকছে ২০ নম্বর।
Location :
West Bengal
First Published :
Feb 06, 2026 8:38 PM IST











