advertisement

Parenting Tips: বাচ্চার ঘন ঘন মিথ্যে কথা বলার অভ্যাস হচ্ছে? বকুনি কিংবা মারধর কিন্তু হিতে বিপরীত হবে...ঠিক কী করবেন তখন?

Last Updated:
Parenting Tips: স্কুল থেকে কিংবা পাড়ার বন্ধুদের থেকে কিংবা পরিবারের থেকে মিথ্যে কথা বলা শেখে বাচ্চারা৷ সেই অভ্যাস তৈরি হলে কী করা উচিত বাবা-মায়ের?
1/9
What To Do When Your Child Lies: কখনও শাস্তির ভয়ে, আবার কখনও বকুনি এড়াতে বাচ্চারা প্রায়শই মিথ্যে কথা বলে থাকে৷ আর বেশির ভাগ ক্ষেত্রেই তা বাবা-মা বুঝে যায়৷ কিন্তু, এই মিথ্যে বলাটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে কী করা উচিত সেটা অনেক সময়ই আমরা বুঝে উঠতে পারি না৷

2/9
যখন বুঝতে পারবেন, আপনার বাচ্চা মিথ্যে কথা বলছে, তখন প্রথমেই নিজেকে আটকাবেন৷ প্রথমে কখনওই রেগে যাবেন না৷ রেগে গেলে যে ভুলটা হবে, সেটা হল, বাচ্চা আপনার প্রাথমিক রাগে তাৎক্ষণিক ভাবে ভয় পেয়ে যাবে হয়ত, কিন্তু, পরে আর কখনও সত্যি কথা বলবে না৷ প্রথমে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করুন৷ তারপর ধীরে ধীরে কথাবার্তা শুরু করুন সন্তানের সঙ্গে৷

3/9
শান্ত স্বরে কথা বললে বাচ্চা নিরাপদ বোধ করবে। যখন বুঝবে ওকে কেউ বকবে বা মারবে না, তখন তারা খোলাখুলি কথা বলবে৷ ভয়ের পরিবেশে কখনওই সত্যি কথা বেরিয়ে আসে না৷

4/9
সরাসরি অভিযোগ করার বাক্যটা একটু অন্যভাবে সাজিয়ে নিন৷ বলুন, ‘‘আসল ঘটনাটা বলো? আমি বুঝতে চাই। কেন বলনি আমায়?’’ আশ্বস্ত করুন যে সত্যি কথা বললে ওরা শাস্তি পাবে না৷ তাহলে ওরা সত্যি কথা বলার সাহস পাবে৷

5/9
মিথ্যে বলার পিছনের কারণ বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাচ্চা কি ভয় পেয়েছিল, লজ্জিত ছিল, নাকি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছিল? কারণ বুঝতে পারলে আসল সমস্যায স্পষ্ট হয়ে যায়।

6/9
এমন প্রশ্ন জিজ্ঞাসা করবেন না যেগুলোর উত্তর আপনি ইতিমধ্যেই জানেন। এতে শিশু আটকা পড়ে যেতে পারে এবং মিথ্যা বলার পথে এগিয়ে যেতে পারে। শান্তভাবে সত্য বলা এবং তাদের ব্যাখ্যা করার সুযোগ দেওয়া ভাল।

7/9
ভুলের পরিণতি শাস্তি নয়, শিক্ষা হওয়া উচিত। আপনার সন্তানকে বুঝিয়ে বলুন যে ভুল সে করতেই পারে, কিন্তু মিথ্যা কথা বললে বিশ্বাস নষ্ট যেন না করে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অভিভাবকের মতো সম্পর্ক রাখুন৷

8/9
 আপনার সন্তানকে এটা শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সত্যি বলা কেবল সঠিক কাজ নয়, এটা যে কোনও সম্পর্ককেও শক্তিশালী করে।

9/9
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজে সততার উদাহরণ হোন। বাচ্চারা তাদের বাবা-মায়ের কাজ দেখে শেখে। কীভাবে নিজের ভুল স্বীকার করতে হয় এবং সংশোধন করতে হয়, তা দেখান। এটি আপনার সন্তানকে সত্যি কথা বলতে এবং মিথ্যে কথা না বলতে নিজে থেকেই শিখিয়ে দেবে।