advertisement

West Medinipur News: হোলির ডিউটিতে যাওয়ার পথে অঘটন! মর্মান্তিক দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু, প্রাণ হারালেন পুলিশের গাড়ির চালকও

Last Updated:

West Medinipur News: দোলের আনন্দের মাঝে বিষাদের সুর! ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী এবং পুলিশের গাড়ির চালক। পশ্চিম মেদিনীপুরে এই ঘটনাটি ঘটেছে।

পথ দুর্ঘটনায় পুলিশকর্মীর মৃত্যু
পথ দুর্ঘটনায় পুলিশকর্মীর মৃত্যু
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ রঙের উৎসবের আগে যেন বিষাদের সুর। এক পুলিশকর্মীর পরিবারে নেমে এল শোকের ছায়া। হোলির ডিউটি করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। তাঁদের মধ্যে একজন পুলিশকর্মী ও অন্যজন পুলিশ গাড়ির চালক। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার গভীর রাতে মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে পুলিশকর্মী বোঝাই একটি ভ্যান উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতেই মর্মান্তিক পরিণতি। সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ঘুমোলেই বাজবে অ্যালার্ম, সামনে বাধা পেলে কমবে গতি! নদিয়ার ৩ ছাত্রের তাক লাগানো উদ্ভাবন, জায়গা করে নিল খড়গপুর আইআইটিতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল ঘটনাস্থলেই এক পুলিশকর্মীর মৃত্যু হয়, প্রাণ হারান গাড়ির চালকও। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বাকি তিনজনকে রাত প্রায় একটা নাগাদ প্রথমে দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
দুর্ঘটনার পরেই লরি চালক গাড়ি ফেলে পালিয়ে যান বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। গভীর রাতে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় জমান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী বলেন, অত্যন্ত মর্মান্তিক। ডিউটি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। কর্তব্যরত অবস্থায় সহকর্মীদের এইভাবে হারানোয় শোকপ্রকাশ করেছেন ঊর্ধ্বতন আধিকারিকরা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: হোলির ডিউটিতে যাওয়ার পথে অঘটন! মর্মান্তিক দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু, প্রাণ হারালেন পুলিশের গাড়ির চালকও
Next Article
advertisement
Israel-Iran War: ‘কার্যত সীমাহীন অস্ত্র রয়েছে...’! ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প? ‘প্রস্তুত আমেরিকা’, কেন লিখলেন আমেরিকার প্রেসিডেন্ট
‘কার্যত সীমাহীন অস্ত্র রয়েছে...’! ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প?
  • কার্যত ‘সীমাহীন’ অস্ত্র মজুদ রয়েছে আমেরিকার কাছে

  • দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত আমেরিকা, দাবি ট্রাম্পের

  • ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement