WB Assembly Election 2026: শুভেন্দুর জেলায় বড় রদবদল! ভোট গণনা কেন্দ্র নিয়ে আচমকা বড় সিদ্ধান্ত কমিশনের
- Reported by:Saikat Shee
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: পূর্ব মেদিনীপুরে ভোট গণনার আগে বড় চমক! হঠাৎই একটি গণনা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হল। শুভেন্দু অধিকারীর জেলায় এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক গুঞ্জন।
তমলুক, সৈকত শী: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার ভোট প্রস্তুতিতে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার তমলুক মহকুমার ভোট গণনা কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে। এতদিন জাতীয় সড়কের পাশে কোলাঘাট কেটিপিপি (KTPP) হাইস্কুলে গণনা কেন্দ্র ও ডিসিআরসি (DCRC) ক্যাম্প করা হলেও, এবার তা সরিয়ে আনা হচ্ছে মহকুমা সদরের কাছেই। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলা বা মহকুমা স্তরের ভোট গণনা কেন্দ্র সংশ্লিষ্ট সদর এলাকাতেই হওয়া বাঞ্ছনীয়।
পূর্ব মেদিনীপুর জেলার অন্য তিনটি মহকুমা হলদিয়া, কাঁথি এবং এগরায় গণনা কেন্দ্রগুলি মহকুমা সদরেই অবস্থিত। শুধুমাত্র তমলুক মহকুমার কেন্দ্রটি ছিল সদর থেকে দূরে কোলাঘাটে। সেই সামঞ্জস্য বজায় রাখতেই এবার নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয়ের অদূরে অবস্থিত শহীদ মাতঙ্গিনী হাজরা সরকারি মহিলা কলেজে এই গণনা কেন্দ্রটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরের চারটি গণনা কেন্দ্র হল তমলুক মহকুমায় শহীদ মাতঙ্গিনী হাজরা সরকারি মহিলা কলেজ (নতুন)। হলদিয়া মহকুমায় হলদিয়া গভর্মেন্ট স্পনপর হাইস্কুল। কাঁথি মহকুমায় কাঁথি পিকে কলেজ। এগরা মহকুমা এগরা সারদা শশীভূষণ মহাবিদ্যালয়।
advertisement
advertisement
এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল বলেন, “নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে, গণনা কেন্দ্রগুলি যেন মহকুমা সদরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেই গাইডলাইন মেনেই আমরা তমলুক মহকুমার গণনা কেন্দ্রটি কোলাঘাট কেটিপিপি হাইস্কুল থেকে সরিয়ে নিমতৌড়ির শহীদ মাতঙ্গিনী সরকারি মহিলা কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনিক সুবিধার পাশাপাশি এটি মহকুমা সদরের অনেক কাছে হওয়ায় কাজের গতি ও নিরাপত্তা বজায় রাখা সহজ হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। শহীদ মাতঙ্গিনী সরকারি মহিলা কলেজে পর্যাপ্ত জায়গা, স্ট্রং রুম তৈরির সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কমিশন একে সবুজ সংকেত দিয়েছে। নিমতৌড়ির এই নতুন কেন্দ্রটি জেলাশাসকের কার্যালয়ের কাছে হওয়ায় বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা সম্ভব হবে। এই পরিবর্তনের ফলে ভোট কর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 25, 2026 4:19 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: শুভেন্দুর জেলায় বড় রদবদল! ভোট গণনা কেন্দ্র নিয়ে আচমকা বড় সিদ্ধান্ত কমিশনের









