advertisement

Nitin Nabin on Islampur: বিজেপি ক্ষমতায় এলেই ইসলামপুর হবে ঈশ্বরপুর! রথযাত্রার সূচনা করে হুঁশিয়ারি নীতিন নবীনের

Last Updated:

বিজেপি-র পরিবর্তন যাত্রার সূচনায় এ দিন উত্তর দিনাজপুরের ইসলামপুরে সভা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন৷

ইসলামপুরের সভায় বিজেপি সভাপতি নীতিন নবীন৷
ইসলামপুরের সভায় বিজেপি সভাপতি নীতিন নবীন৷
বিজেপি ক্ষমতায় এলেই ইসলামপুরের নাম বদল করে ঈশ্বরপুর রাখা হবে৷ এ দিন বিজেপি-র রথযাত্রা সূচনা অনুষ্ঠানে উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন৷
এ দিন ইসলামপুরের সভায় বক্তব্য রাখার শুরুতেই নীতিন নবীন বলেন, টবাংলার এই মাটি যার নাম ইসলামপুর, তাকে ঈশ্বরপুর বানানোর জন কী করতে হবে? ইসলামপুরকে ঈশ্বরপুর করার জন্য বিজেপি-র এই পরিবর্তন যাত্রাকে শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানান৷ ইসলামপুর আর থাকবে না, ঈশ্বরপুর হবে৷ আপনাদের স্বপ্ন পূরণ হবে৷ রাজবংশী সম্প্রদায়ের মহান সমাজসংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মা, বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেন এবং স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাসের স্মৃতি বিজড়িত এই মাটিকে ঈশ্বরপুর আমরা বানিয়েই ছাড়ব৷’
advertisement
advertisement
এ দিন এসআইআর এবং অনুপ্রবেশকারী ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি৷ নীতিন নবীন বলেন, ‘বাংলাদেশী রোহিঙ্গাদের জন্য কালো কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু এখানকার মা বোনদের কিছু হলে তখন মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন। বাংলাদেশী ভোটারদের বাঁচানোর জন্য ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা যেমন আসাম, বিহারে বাংলাদেশী অনুপ্রবেশকারী রঙ্গিয়াদের চিহ্নত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।’
advertisement
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নীতিন নবীন আরও বলেন, ‘বাংলাদেশী ভোটারদের বাঁচানোর জন্য ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা অসম, বিহারে বাংলাদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর দিনাজপুর/
Nitin Nabin on Islampur: বিজেপি ক্ষমতায় এলেই ইসলামপুর হবে ঈশ্বরপুর! রথযাত্রার সূচনা করে হুঁশিয়ারি নীতিন নবীনের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement