advertisement

Amit Shah: বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের

Last Updated:

মথুরাপুরের সভা থেকে সরকারি চাকরি নিয়ে তিন বড় প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ৷

Rapid Read
মথুরাপুরের সভায় অমিত শাহ৷
মথুরাপুরের সভায় অমিত শাহ৷
বিজেপি ক্ষমতায় এলে দু মাসের মধ্যে রাজ্য সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ করার উদ্যোগ নেওয়া হবে৷ শুধু তাই নয়, সরকারি চাকরির বয়সীমাও ৫ বছর বাড়ানো হবে৷ সোমবার মথুরাপুরের জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
শুধু তাই নয়, এ দিন সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে৷
অমিত শাহ বলেন, ‘বছরের পর বছর ধরে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ৷ দুর্নীতি হচ্ছে৷ গোটা দেশের যুব সম্প্রদায় সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছেন৷ বাংলার যুবসমাজ সেই সুযোগ থেকে বঞ্চিত৷ এতে তাঁদের কোনও দোষ নেই৷ তাই বিজেপি ক্ষমতায় আসার দু মাসের মধ্যে সমস্ত সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে৷ বছরের পর বছর নিয়োগ বন্ধ থাকায় যুবসমাজের অনেকেরই সরকারি চাকরির আবেদন করার বয়স পেরিয়ে গিয়েছে৷ আমি আজ ঘোষণা করছি, বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করা হবে৷’
advertisement
advertisement
একই সঙ্গে সপ্তম বেতন কমিশন নিয়েও সরকারি কর্মচারীদের জন্য বড় প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছর ধরে সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সহযোগিতা করেছেন৷ কিন্তু তার বদলে তাঁরা কী পেয়েছেন? গোটা দেশের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের হারে বেতন পাচ্ছেন৷ আর কয়েকদিন পরে তো অষ্টম বেতন কমিশন কার্যকর হবে৷ আর বাংলার সরকারি কর্মীদের মমতা দিদি ষষ্ঠ বেতন কমিশনের হারে টাকা দিচ্ছেন৷ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে৷’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Amit Shah: বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের
Next Article
advertisement
Amit Shah: বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের
বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের
  • মথুরাপুরের সভা থেকে তিন বড় ঘোষণা অমিত শাহের৷

  • ক্ষমতায় এলে দু মাসে সরকারি চাকরির শূন্যপদ পূরণ, বয়সসীমায় ৫ বছরের ছাড়৷

  • ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন কার্যকরের প্রতিশ্রুতি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement