advertisement

Suvendu Adhikari: ভারতীয় জনতা পার্টি 'শূন্য' সিপিএমের জোট নিয়ে আগ্রহী নয়, লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির! বললেন শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু বলেন, "ভারতীয় জনতা পার্টি সিপিএমের জোট নিয়ে আগ্রহী নয়। ২০২১ সালে ৫৫ থেকে ৬০টি আসন মূলত রাষ্ট্রবাসী এবং প্রানের ভয়ে বাংলাদেশে থেকে এসেছেন তাদের ভোট কেটেছিল সিপিএম"।

সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন শুভেন্দুর৷
সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন শুভেন্দুর৷
গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল বামফ্রন্ট। এবার হুমায়ুন কবীরের সঙ্গে আগেভাগেই বৈঠক করেছেন সেলিম, তাই নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। এই নিয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে।
শুভেন্দু বলেন, “ভারতীয় জনতা পার্টি সিপিএমের জোট নিয়ে আগ্রহী নয়। ২০২১ সালে ৫৫ থেকে ৬০টি আসন মূলত রাষ্ট্রবাসী এবং প্রানের ভয়ে বাংলাদেশে থেকে এসেছেন তাদের ভোট কেটেছিল সিপিএম”।
advertisement
পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগ, “যাদবপুরে সৃজন দমদমে সুজন প্রত্যেকেই এরকম এগারোটা কে বারোটি লোকসভা আসন রয়েছে মূলত হিন্দুভোট তাদেরকে বিভ্রান্ত করে ভোট নিয়ে তৃণমূলকে সাহায্য করেছে। আমরা আশা করব এবারের ভোটের সেই অংশ সেলিম এবং সুজন বাবুদের এই ধরনের তত্ত্ব কথাই বিশ্বাস করবেন না। আপনারা ভোট নষ্ট করবেন না, নো ভোট টু মমতা করুন”।
advertisement
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী! বুধবার শীর্ষ আদালতে SIR শুনানি
আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন, “দুর্নীতিগ্রস্ত পারিবারিক পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টির লড়াই হবে। এখানে অন্যরা কে কী করবে সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। সিপিএমের একটা আসনেও জেতার মত অবস্থায় আছে বলে মনে হয় না। ২৯০টা আসলে সিপিএমের জামানত বাজেয়াপ্ত হবে। উত্তর দিনাজপুর ও মালদহে দু-একটা পয়েন্টে কংগ্রেস কিছুটা আছে। সেটাও স্থানীয় নেতৃত্বের জন্য। দার্জিলিং থেকে সমুদ্র পর্যন্ত লড়াই একদিকে নরেন্দ্র মোদির বিজেপির সঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের”।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Suvendu Adhikari: ভারতীয় জনতা পার্টি 'শূন্য' সিপিএমের জোট নিয়ে আগ্রহী নয়, লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির! বললেন শুভেন্দু
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement