advertisement

South 24 Parganas News: সুন্দরবনবাসীর জন্য সুখবর! কাকদ্বীপে তৈরি হচ্ছে মেগা মাদার-চাইল্ড হাব, মানুষের ভরসার হাসপাতালে এবার মিলবে আরও বেশি সুবিধা

Last Updated:

South 24 Parganas News: সুন্দরবন এলাকার মানুষের জন্য বড় উপহার! কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তৈরি হবে বিশেষ চারতলা ভবন। মা ও শিশুদের জন্য থাকছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সম্বলিত ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’, যা দক্ষিণ ২৪ পরগনার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে।

কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় বড় বদল
কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় বড় বদল
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কাকদ্বীপ সুপার স্পেসালিটি হাসপাতালে তৈরি হবে মাদার অ্যান্ড চাইল্ড হাব। ইতিমধ্যেই এই পরিকল্পনা তৈরি করে প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরে। এর জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নতুন চারতলা ভবন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
এই হাসপাতাল উপকূলীয় এলাকার মানুষজনের ভরসার হাসপাতাল। প্রত্যন্ত চারটি ব্লকের প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। বিশেষত প্রসূতিদের চাপ ভালই থাকে। প্রতিদিন গড়ে ৩০ জন প্রসূতি চিকিৎসার জন্য এখানে ভর্তি হন।
ফলে এই হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড তৎপর হাব তৈরি হলে খুব ভাল হয়। এই হাসপাতালে বর্তমান শয্যা সংখ্যা ৪১৪, প্রসূতিদের জন্য বরাদ্দ রয়েছে ১২০টি বেড। কিন্তু তারপরেও চাহিদার তুলনায় শয্যা সংখ্যা কম পড়ে যায়।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে নতুন একটি ভবন তৈরি করে সেখানে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন চারতলা ভবনটির নীচে আউটডোর ব্যবস্থা থাকবে। দুইতলায় তৈরি করা হবে লেবার রুম। তিনতলায় থাকবেন প্রসূতিরা। মূলত শিশু জন্মগ্রহণ করার আগের পর্যায়ে প্রসূতিদের এখানে রাখা হবে। চারতলায় মা ও শিশুকে একসঙ্গে রাখার ব্যবস্থা করা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক্ষেত্রে তিন ও চারতলায় ১৫০ করে মোট ৩০০ শয্যা বাড়ানো হবে। শয্যা সংখ্যা এভবে বাড়লে সমস্যা অনেকটা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন, প্রসূতিদের কথা মাথায় রেখে চারতলা নতুন ভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরি করা হলে সমস্যা অনেকটাই মিটে যাবে। এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। এই কাজ শুরু হলে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনবাসীর জন্য সুখবর! কাকদ্বীপে তৈরি হচ্ছে মেগা মাদার-চাইল্ড হাব, মানুষের ভরসার হাসপাতালে এবার মিলবে আরও বেশি সুবিধা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement