South 24 Parganas News: শিউলিদের জন্য পেনশন সহ একগুচ্ছ সুবিধা! জেলা সমবায়ে যুক্ত হলে খুলবে কপাল, সবটা বোঝালেন সরকারি আধিকারিকরা

Last Updated:

South 24 Parganas News: শিউলিদের বাঁচাতে সরকারি উদ্যোগ! নলেন গুড়ের 'আঁতুড়ঘর' হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার বহড়ুতে বিশেষ আয়োজন। চওড়া হল শিউলিদের মুখের হাসি।

+
শিউলি

শিউলি

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহাঃ জয়নগরের মোয়া বিশ্ববিখ্যাত। সুস্বাদু এই মোয়া তৈরির মূল উপাদান হল খেজুর গাছের নলেন গুড়। সরকারি উদ্যোগে শিউলিদের নিয়ে এই গুড়ের ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার বহড়ুতে হয়ে গেল সচেতনতা শিবির।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জয়নগরের মোয়া শিল্পকে বাঁচাতে আর কয়েক দিনের মধ্যে জয়নগরে মোয়া হাব চালু হয়ে যাবে। এবার সরকারি উদ্যোগে এই এলাকার শিউলিদের এক ছাতার তলায় নিয়ে এসে সমবায়ভিত্তিক কাজ করানোর উদ্দেশে এগিয়ে এল দক্ষিণ ২৪ পরগনা জেলা সমবায় ইউনিয়ন, সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর। মূলত তাঁদের উদ্যোগে বহড়ুতে তৈরি হয়েছে জয়নগর খেজুর গুড় অ্যান্ড পাটালি ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
advertisement
আরও পড়ুনঃ নারী স্বনির্ভরতার উজ্জ্বল নজির! পুরুলিয়ার কলেজ ছাত্রীদের ‘গোলাপের স্বর্গ’, কঠোর পরিশ্রমে দেখছে সাফল্যের মুখ
তাঁদের উদ্যোগেই বহড়ু দিঘীর পাড়ে খেজুর বাগানে হয়ে গেল বিশেষ সচেতনতা শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জয়নগর ১ নং ব্লকের শিল্প অধিকর্তা, দক্ষিণ ২৪ পরগনা জেলা সমবায় ইউনিয়ন আধিকারিক প্রমুখরা। মূলত ভাল মানের নলেন গুড় রাজ্যে ও রাজ্যের বাইরে বিক্রি করতে, ভেজাল রুখতে, শিউলিদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে, খেজুর গাছ বসানো ও পরিচর্যা সহ একাধিক কাজ করতে জেলা সমবায় ইউনিয়ন এগিয়ে এসেছে। জয়নগর খেজুর গুড় অ্যান্ড পাটালি ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মাধ্যমে শিউলিদের জেলা সমবায়ে অন্তর্ভুক্ত করতে চায় তাঁরা।
advertisement
advertisement
জেলা সমবায়ের সঙ্গে যুক্ত হলে শিউলিরা যেমন তাঁদের নিজস্ব পরিচয় পাবে, তেমনই মিলবে সরকারি ঋণ, পেনশনের সুবিধা। এছাড়া তাঁদের সরকারি কিট দেওয়া হবে। এই এলাকায় ক্লাস্টারও তৈরি হবে। এর মাধ্যমে আগামীদিনে নলেন গুড় প্যাকেটজাত হয়ে দেশে-বিদেশে পাঠানো হবে। এই ক্লাস্টার থেকে তৈরি হবে বিকল্প কর্মসংস্থান, সুরক্ষিত হবে শিউলিদের ভবিষ্যৎ। একইসঙ্গে ভেজাল গুড়ের হাত থেকে মুক্তি পাবেন ক্রেতারা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সমবায়ের মাধ্যমে এই গুড় বিক্রয় হলে প্রত্যেক শিউলি ভাল মুনাফা অর্জন করতে পারবেন। এদিনের এই শিবিরের মাধ্যমে এইসব বিষয়ে অবগত করেন আগত সরকারি আধিকারিকরা। এই বিশেষ শিবিরে উপস্থিত হয়ে শিউলিরাও খুশি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: শিউলিদের জন্য পেনশন সহ একগুচ্ছ সুবিধা! জেলা সমবায়ে যুক্ত হলে খুলবে কপাল, সবটা বোঝালেন সরকারি আধিকারিকরা