advertisement

Purulia News: নারী স্বনির্ভরতার উজ্জ্বল নজির! পুরুলিয়ার কলেজ ছাত্রীদের 'গোলাপের স্বর্গ', কঠোর পরিশ্রমে দেখছে সাফল্যের মুখ

Last Updated:

Purulia News: পুরুলিয়া আইটিআই কলেজে গোলাপের স্বর্গ! ক্যাম্পাসে আস্ত গোলাপ বাগান গড়ে তুলেছেন ছাত্রীরা। তাঁদের এই উদ্যোগ আগামীদিনে স্বনির্ভরতার এক আদর্শ মডেল হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

+
পুরুলিয়া

পুরুলিয়া আইটিআই কলেজে গোলাপ বাগান

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া আইটিআই কলেজের ছাত্রীদের উদ্যোগে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর গোলাপের বাগান। লাল, গোলাপি, সাদা, হলুদ, গেরুয়া- এমনই নানা রঙের গোলাপের বাহারে এখন সকলের নজর কেড়েছে এই অভিনব উদ্যোগ। কলেজ চত্বরে গড়ে ওঠা এই বাগানে প্রায় ৩৫ রকমের গোলাপ চাষ করা হয়েছে, যার মধ্যে রয়েছে হাইব্রিড গোলাপ, চিনা গোলাপ, বাংলা গোলাপ সহ বিভিন্ন দেশি ও বিদেশি প্রজাতির ফুল। পড়ুয়াদের অক্লান্ত পরিশ্রম, যত্ন ও ভালবাসার ফলেই এই গোলাপ বাগান আজ সাফল্যের মুখ দেখছে।
কলেজের প্রথম বর্ষের ছাত্রী কাজল সেন ও সোহেলী ধীবর জানান, “আমাদের কলেজের শিক্ষকরা বাইরে থেকে গোলাপের বীজ সংগ্রহ করে আনেন। এরপর আমরা নিজেরাই সেই বীজ কলেজের বাগানে রোপণ করি। বর্তমানে বিভিন্ন রঙের গোলাপে পুরো বাগান ভরে উঠেছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে আমরা গাছগুলির যত্ন নিচ্ছি। ভবিষ্যতে এই বাগানকে আরও বড় ও আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
advertisement
আরও পড়ুনঃ রাত নামলেই দুর্ভোগ! মহা সমস্যায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীরা, ওষুধ কিনতে গিয়ে কালঘাম ছুটছে পরিজনদের
ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গোলাপ চাষের মাধ্যমে একদিকে যেমন কৃষিকাজ সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক জ্ঞান অর্জন করা হচ্ছে, তেমনই গোলাপের নানা প্রজাতির বৈশিষ্ট্য, পরিচর্যা পদ্ধতি ও সংরক্ষণ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব হচ্ছে। এই কার্যক্রম তাঁদের হাতেকলমে শিক্ষার সুযোগ করে দিচ্ছে, ফলে তাঁরা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ থাকছে না, বরং বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে দক্ষতা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, পড়ুয়াদের এই উদ্যোগ শুধু সৌন্দর্যের এক অনন্য নিদর্শন তাই নয়, নারী স্বনির্ভরতার পথেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁদের এই আয়োজনে কলেজ চত্বর যেমন আরও সুন্দর হয়ে উঠেছে, তেমনই ভবিষ্যতে এটি স্বনির্ভরতার এক আদর্শ মডেল হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: নারী স্বনির্ভরতার উজ্জ্বল নজির! পুরুলিয়ার কলেজ ছাত্রীদের 'গোলাপের স্বর্গ', কঠোর পরিশ্রমে দেখছে সাফল্যের মুখ
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement