South 24 Parganas News: কুলতলিতে বড়সড় ডাকাতির ছক! গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের, হাতেনাতে পাকড়াও ২ ডাকাত, উদ্ধার পিস্তল-কার্তুজ

Last Updated:

South 24 Parganas News: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের হানা। ডাকাতির আগেই গ্রেফতার দুই ডাকাত। কুলতলি থানার পুলিশ হাতেনাতে পাকড়াও করেছে ২ ডাকাতকে।

ডাকাতির আগেই গ্রেফতার দুই ডাকাত
ডাকাতির আগেই গ্রেফতার দুই ডাকাত
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: ডাকাতির আগেই গ্রেফতার দুই ডাকাত। কুলতলি থানার পুলিশ হাতেনাতে পাকড়াও করেছে ২ ডাকাতকে। ধৃতদের নাম আমজেদ মোল্লা ও হোসেন লস্কর। দুই ধৃতেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের অন্তর্গত জজের হাট এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে কুলতলি থানার পুলিশ কয়ালের মোড় সংলগ্ন প্রীতি ভাটার কাছে হানা দিয়েছিল। ডাকাতি করার উদ্দেশ্যে সেখানেই জড়ো হয়েছিল ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল। পুলিশকে দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে। বাকিরা পালাতে সক্ষম হলেও দু’জনকে ধরে ফেলে পুলিশ।
আরও পড়ুনঃ মাধ্যমিকে একজন ছাত্রকে উত্তর বলে সাহায্য, বাকিদের জন্য কড়াকড়ি! স্কুলের বাইরে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরীক্ষার্থীদের
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সাটার বন্দুক, দু’রাউন্ড কার্তুজ এবং আয়রন রড। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতি চক্করে তারা জড়ো হয়েছিল ওই এলাকায়। ধৃতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: কুলতলিতে বড়সড় ডাকাতির ছক! গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের, হাতেনাতে পাকড়াও ২ ডাকাত, উদ্ধার পিস্তল-কার্তুজ