South 24 Parganas News: চোর অপবাদে নাবালককে বেধড়ক মারধর, হেনস্থা! চরম অমানবিক ঘটনার সাক্ষী কুলতলি, থানায় অভিযোগ দায়ের পরিবারের

Last Updated:

South 24 Parganas News: কুলতলিতে চোর অপবাদ দিয়ে এক নাবালককে বেধড়ক মারধর, হেনস্থার অভিযোগ। হাত-পা বেঁধে বেল্ট দিয়ে মারা হয়। মারতে মারতে স্থানীয় একটি মাঠে নাবালককে ছোটানো হয়।

কুলতলিতে চোর অপবাদে নাবালককে মারধর
কুলতলিতে চোর অপবাদে নাবালককে মারধর
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: চুরির অপবাদ দিয়ে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে চূড়ান্ত অমানবিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার কুলতলির কেল্লা এলাকায় অম্বিকানগর বাজারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাজারে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিল বছর ষোলর ওই নাবালক। সেখানেই তাকে চুরির অপবাদ দেওয়া হয়। কিছু লোকজন মিলে তাকে বেধড়ক মারধর করে। হাত-পা বেঁধে রেখে বেল্ট দিয়ে মারা হয় বলে অভিযোগ। মারতে মারতে স্থানীয় একটি মাঠে ওই নাবালককে ছোটানো হয় বলেও অভিযোগ উঠেছে। নাবালককে মারধোরের সেই ভিডিও রিল বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সমাজ মাধ্যমে।
advertisement
আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য ব্যবস্তায় যুগান্তকারী সূচনা! একসঙ্গে ৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন কৃষ্ণনগরে, মিলবে আউটডোর ক্লিনিক থেকে কাউন্সিলিং পরিষেবা
পরে পুলিশ এসে নির্যাতিত নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এমন জঘন্য ঘটনার বিরুদ্ধে রাতেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নাবালকের বাবা মা। তাদের দাবি, মিথ্যা অপবাদ দিয়ে অকারণে ছেলেকে এইভাবে মারধর, হেনস্থা করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: চোর অপবাদে নাবালককে বেধড়ক মারধর, হেনস্থা! চরম অমানবিক ঘটনার সাক্ষী কুলতলি, থানায় অভিযোগ দায়ের পরিবারের