SIR in West Bengal: সদ্য প্রকাশিত ভোটার তালিকায় নাম না থাকায় অসুস্থ হয়ে মৃত্যু ভাঙড়ের মহিলার, অভিযোগ পরিবারের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
SIR in West Bengal: ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন ছিলেন প্রিয়াঙ্কা। অভিযোগ তাঁর পরিবারের। এই ঘটনায় প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
ভাঙড়: সদ্য প্রকাশিত ভোটার তালিকায় নাম না থাকার কারণে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মহিলার। সেরকমই দাবি মৃতা প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের (৪৮) পরিবার সূত্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি তিনি ভাঙড় রামকৃষ্ণ মিশনের কাছে থাকতেন। স্থানীয় সূত্রে খবর, প্রিয়াঙ্কার বাবা একসময় ভাঙড় থানায় কনস্টেবল পদে চাকরি করতেন। গত ২৮ তারিখ এসআইআর-এর নিরিখে যে ভোটার তালিকা বার হয়, তাতে প্রিয়াঙ্কার নাম না থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের।
বুধবার নলমুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তাঁর মৃ্ত্যু হয়। চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। ভাঙরের তৃণমূল নেতা বাহারুল ইসলাম এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেন ভোটার তালিকায় নাম না থাকার জন্য প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে মারা গিয়েছেন। যদিও এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ভাঙড় থানা , ব্লক প্রশাসন বা নির্বাচনী আধিকারিকের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
advertisement
অন্যদিকে, এসআইআর তালিকায় নাম বিচারাধীন রয়েছে বলে উস্তির এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবাবের এই দাবির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
advertisement
আরও পড়ুন : ভোর থেকে হাতির তাণ্ডব গ্রামে, অতিকায় দাঁতালকে ক্রেনে ঝুলিয়ে সরিয়ে নিয়ে গেল বন দফতর! অভিযান দেখে শিউড়ে উঠবেন
জানা গিয়েছে, পেশায় ভ্যানচালক ৪৪ বছরের রফিক আলি গাজির বাড়ি মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ায়। এই আত্মহত্যার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আত্মহত্যার খবর শুনেই পুলিশ সেখানে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
এই আত্মহত্যার ঘটনায় পরিবারের দাবি, এসআইআরের নোটিস আসার পর থেকে আতঙ্কে ছিলেন রফিক আলি গাজি। তাঁর কাছে যে সমস্ত নথি ছিল সেগুলি জমা দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসেনি। এরপর থেকে হতাশায় ছিলেন তিনি।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 04, 2026 11:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR in West Bengal: সদ্য প্রকাশিত ভোটার তালিকায় নাম না থাকায় অসুস্থ হয়ে মৃত্যু ভাঙড়ের মহিলার, অভিযোগ পরিবারের









