advertisement

মিষ্টির দোকানের ফ্রিজ খুলতেই...! ডাই করা ওগুলো কী? দেখেই চক্ষুচড়কগাছ সবার! পরমুহূর্তে যা ঘটল...

Last Updated:

Siliguri News: শিলিগুড়ির রেস্তোরাঁ, মিষ্টির দোকানে ফ্রিজ খুলতে যা পেলেন আধিকারিকরা! চক্ষুচড়কগাছ! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে একাধিক এমন জিনিস চোখে পড়ল যা অবিশ্বাস্য। একের পর এক, অস্বাস্থ্যকর খাবার উদ্ধার শহরের রেস্টুরেন্ট ও খাবারের দোকানে। শেষমেশ যা পাওয়া গেল একটি মিষ্টির দোকানে, তা এককথায় অবিশ্বাস্য।

মিষ্টির দোকানের ফ্রিজ খুলতেই
মিষ্টির দোকানের ফ্রিজ খুলতেই
শিলিগুড়ি: মিষ্টির দোকানে পচা মাংস উদ্ধার! অস্বাস্থ্যকর খাবারে ভরা রেস্টুরেন্ট! খাদ্য দফতরের অভিযানে একের পর এক অস্বাস্থ্যকর ছবি দেখতে পাওয়া গেল শহর শিলিগুড়িতে। নোটিশ খাদ্য দফতরের! লাগাতার অভিযানের দাবি স্থানীয়দের! অন্যদিকে মিষ্টির দোকান মালিকের মত পুরোটাই মিথ্যা অপবাদ।
মিষ্টির দোকানে মাংস। তাও আবার পচা ও অস্বাস্থ্যকর। খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে একাধিক অস্বাস্থ্যকর খাবার উদ্ধার হল শহরের মিষ্টির দোকানে। শিলিগুড়ি শহরজুড়ে রমরমে গজিয়ে উঠছে একের পর এক রেস্টুরেন্ট। আর সেইসব রেস্তোরার রান্নাঘরের ছবি দেখে রীতিমতো আঁতকে উঠলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
শিলিগুড়ির NTS মোড়ে খাদ্য সুরক্ষা অভিযানে রেস্টুরেন্টের রান্নাঘর থেকে মিলল পচা মাংস। এছাড়াও উদ্ধার হয়েছে দীর্ঘদিন ধরে থাকা রান্না করা খাবার। অন্যদিকে দেশবন্ধু পাড়ার মিষ্টির দোকানে পচা মাংস উদ্ধার ঘিরেও প্রশ্ন উঠছে! বেশ কিছুদিন ধরে শিলিগুড়িতে খাদ্য দফতরের অভিযান কিছুটা ধীরগতি হ‌ওয়ায় কি ফের ছবি বদলে যাচ্ছে। আর তার সুযোগ নিয়ে আবারও শহরজুড়ে রেস্টুরেন্টগুলিতে চলছে খাবারের চরম অনিয়ম।
advertisement
এদিন খাদ্য সুরক্ষা বাহিনীর একটি বিশেষ দল শিলিগুড়ির NTS মোড়ে বেশ কিছু খাবারের দোকানে অভিযান চালায়। আর এই অভিযানে রীতিমত চক্ষু চড়কগাছ আধিকারিকদের। এদিন ওই এলাকায় একটি রেস্টুরেন্টে রান্নাঘরে ফ্রিজ থেকে উদ্ধার হয় দীর্ঘদিন ধরে থাকা পচা মাংস সহ রান্না করা খাবার।
advertisement
আধিকারিকেরা ওই দোকানদারকে জরিমানার করার পাশাপাশি সতর্ক করেন। এছাড়াও নামী মিষ্টির দোকানের কারখানায় অভিযান চালিয়ে পচা খাবারের সামগ্রী উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি এটা উচিত নয়। মিষ্টির দোকানে আমিষ বর্জন করা উচিত। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। অন্যদিকে দোকানের স্টাফেদের দাবি, কর্মীদের খাবারের জন্য মাংস আনা হয়েছিল। এটা সাধারণ বিক্রেতাদের জন্য নয়। ভুল হয়েছে। তবে পুরো অভিযোগ অস্বীকার করে মিষ্টির দোকান মালিক জানান ভুলভাবে পরিচালনা করা হচ্ছে। তবে পরিচ্ছন্নতা ঠিক রাখার বিষয়টি মেনে নেন তিনি।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মিষ্টির দোকানের ফ্রিজ খুলতেই...! ডাই করা ওগুলো কী? দেখেই চক্ষুচড়কগাছ সবার! পরমুহূর্তে যা ঘটল...
Next Article
advertisement
Rinku Majumdar: ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
  • ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু মজুমদার

  • পার্টির সঙ্গে আলোচনা করতে সল্টলেকের বিজেপি দফতরে রিঙ্কু

  • দিলীপের প্রচারে খড়্গপুরেও যাবেন রিঙ্কু

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement