advertisement

Santiniketan Tourism: ‘ভারতী নারী থেকে নারায়ণী’! শান্তিনিকেতনে এবার ঠাকুরবাড়ির অন্দরমহলের অদেখা কাহিনি, কতক্ষণ দেখার সুযোগ পাবেন জানুন

Last Updated:

Santiniketan Tourism: শান্তিনিকেতনের আনাচে-কানাচে লুকিয়ে আছে ঠাকুরবাড়ির নারীদের লড়াই ও সৃজনশীলতার ইতিহাস। পর্যটকদের জন্য এবার সেই ইতিহাসের দরজা খুলে দিল প্রশাসন। দেখে নিন প্রদর্শনী পরিদর্শনের সময় ও খুঁটিনাটি।

শান্তিনিকেতনে বিশেষ প্রদর্শনী
শান্তিনিকেতনে বিশেষ প্রদর্শনী
বীরভূম, সৌভিক রায়: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। এখানে এলে আপনি দেখতে পাবেন এক অন্য ধরনের প্রদর্শনী। মূলত ঠাকুর পরিবারের নারীদের জীবনযাপনের কাহিনি, কাজ এবং সমাজে তাঁদের অবদান নিয়ে রবীন্দ্র ভবনে শুরু হয়েছে এই প্রদর্শনী। এই প্রদর্শনীটির নাম রাখা হয়েছে ‘ভারতী নারী থেকে নারায়ণী’। এই প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বভারতীর মহিলা সেল। পাশাপাশি সহযোগিতায় রয়েছে বোলপুর শান্তিনিকেতনের রবীন্দ্রভবন।
এই প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ। রবীন্দ্রভবন সূত্রে জানা যায়, ঠাকুর পরিবারের নারীদের জীবনযাপন, কাজ ও সমাজে তাঁদের অবদানকে তুলে ধরতেই এই আয়োজন। বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকেরা এই প্রদর্শনী দেখার সুযোগও পাবেন বলেও জানিয়েছে বিশ্বভারতী। তবে এবার প্রশ্ন কখন থেকে কখন পর্যন্ত এই প্রদর্শনী দেখা যাবে! এই বিষয়ে জানা গিয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
advertisement
advertisement
রবীন্দ্র জাদুঘরের প্রদর্শনী কক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে তৎকালীন সমাজে ঠাকুরবাড়ির মহিলাদের প্রগতিশীল ভূমিকা, কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এখানে এলে আপনি জানতে পারবেন জ্ঞানদানন্দিনী দেবী, কাদম্বরী দেবী, মুণালিনী দেবী, সারদা দেবী, ইন্দিরা দেবী চৌধুরাণী, প্রতিমা দেবীর মতো ব্যক্তিত্বদের সম্পর্কে। রয়েছে তাঁদের জীবনের সঙ্গে যুক্ত ‘বিরল’ আলোকচিত্র, চিঠিপত্র, জীবনপঞ্জি-সহ নানান ধরনের তথ্য। এর পাশাপাশি আপনি জানতে পারবেন তৎকালীন সময়ে শিক্ষা, সমাজ সংস্কার, শিল্পকলা, সাহিত্যে তাঁদের ভূমিকা সম্পর্কে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রদর্শনী দেখে আসা পর্যটকেরা জানান, “এতদিন পর্যন্ত রবীন্দ্র ভবনের সংগ্রহশালায় যা রাখা রয়েছে সেটাই দেখা যেত। তবে বর্তমানে এই প্রদর্শনী বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের একটি বাড়তি পাওনা। এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।” প্রথম দিন থেকেই এই প্রদর্শনী ঘিরে ছাত্রছাত্রী, গবেষক ও পর্যটকদের যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Santiniketan Tourism: ‘ভারতী নারী থেকে নারায়ণী’! শান্তিনিকেতনে এবার ঠাকুরবাড়ির অন্দরমহলের অদেখা কাহিনি, কতক্ষণ দেখার সুযোগ পাবেন জানুন
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement