advertisement

Purulia News: মোবাইলের যুগে খেলা দেখাচ্ছে ওয়াকিটকি! পুরুলিয়ার বাঘমুন্ডির নেচার ফ্রেন্ডলি ক্যাম্পে রাজকীয় পরিষেবা, 'হটকে' অভিজ্ঞতায় আপ্লুত পর্যটকরা

Last Updated:

Purulia Tourism: পুরুলিয়ার বাঘমুন্ডিতে পাহাড়ের কোলে মোবাইল নেটওয়ার্কের হ্যাপা এড়াতে ওয়াকিটকিই ভরসা! রাজকীয় স্টাইলে পরিষেবা দিতে অভিনব এই ব্যবস্থা চালু করেছে স্থানীয় এক নেচার ফ্রেন্ডলি ক্যাম্প। এমন 'হটকে' অভিজ্ঞতায় আপ্লুত পর্যটকরা।

+
নেচার

নেচার ফ্রেন্ডলি ক্যাম্পে ওয়াকিটকির ব্যবহার 

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দ্বিমুখী বেতার যন্ত্র ওয়াকিটকি। এককালে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কৌশল সমন্বয় এবং কমান্ড সেন্টারের সঙ্গে সমন্বয় স্থাপন করতে এই দ্বিমুখী বেতার যন্ত্রের অপরিহার্য ভূমিকা ছিল। তবে বর্তমানে আধুনিকতার যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে ওয়াকিটকি। ‌এখন আর এই দ্বিমুখী বেতার যন্ত্র সেভাবে ব্যবহার হতে দেখা যায় না। শুধুমাত্র পুলিশ প্রশাসনের কাছেই এই দ্বিমুখী বেতার যন্ত্র ব্যবহৃত হতে দেখা যায়।
তবে প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের কুহুবুরু পাহাড়ের কোলে অবস্থিত একটি বেসরকারি নেচার ফ্রেন্ডলি ক্যাম্পে ওয়াকিটকির ব্যবহার হতে দেখা যায়। যা রীতিমতো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ওই ক্যাম্পের কর্মীদের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন ‌ও পর্যটকদের পরিষেবা দিতে ব্যবহৃত হয় ওয়াকিটকি।
advertisement
advertisement
এ বিষয়ে বাঘমুন্ডি হোটেল, লজ ও রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত চন্দ্র কুমার বলেন, পর্যটকদের পরিষেবা দিতেই তাদের এই উদ্যোগ। কারণ পাহাড়ি এই এলাকায় বেশিরভাগ সময় নেটওয়ার্কের সমস্যা থাকে। ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারলে খুব সহজেই পর্যটকদের পরিষেবা দেওয়া সম্ভব হয়। পুলিশ প্রশাসনের কাছে যেভাবে ওয়াকিটকি ব্যবহার হয় সেই একইভাবে তাদের কাছেও ওয়াকিটকির ব্যবহার হয়ে থাকে। যাতে পর্যটকদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যায় সেই ভাবনাচিন্তা নিয়েই তাদের এই ওয়াকিটকির ব্যবহার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলা। এই জেলার  বিভিন্ন পর্যটনকেন্দ্রে গড়ে উঠেছে একাধিক ছোট-বড় হোটেল, হোম-স্টে, রিসোর্ট। এই কুহুবুরু পাহাড়ের কোলেও গড়ে উঠেছে বহু ক্যাম্প ও রিসোর্ট। ‌পাহাড়-জঙ্গলে ঘেরা এই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কের যথেষ্টই সমস্যা রয়েছে। তবে অফবিট পর্যটনের জন্য আদর্শ এই জায়গা। ‌তাই পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতে অভিনব উদ্যোগ নিয়েছে এই নেচার ফ্রেন্ডলি রিসোর্ট। ‌
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: মোবাইলের যুগে খেলা দেখাচ্ছে ওয়াকিটকি! পুরুলিয়ার বাঘমুন্ডির নেচার ফ্রেন্ডলি ক্যাম্পে রাজকীয় পরিষেবা, 'হটকে' অভিজ্ঞতায় আপ্লুত পর্যটকরা
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement