Khidderpore Bascule Bridge: ১১৭ কোটির মেগা প্রজেক্ট! জাহাজ এলেই খুলে যায় রাস্তা, রাজ্যের একমাত্র সেই ব্রিজ এবার পেতে চলেছে নতুন রূপ

Last Updated:

Khidderpore Bascule Bridge: জাহাজ এলেই খুলে যায় ব্রিজ! রাজ্যের সেই একমাত্র অনন্য সেতুর স্বাস্থ্য ফেরাতে বরাদ্দ হল ১১৭ কোটি টাকা। আধুনিক প্রযুক্তিতে আরও মজবুত হবে এই গুরুত্বপূর্ণ সংযোগকারী ব্রিজটি।

বাসকেল ব্রিজ জাহাজ যাতায়াতের জন্য খুলে যাওয়া রাজ্যের একমাত্র বিশেষ ব্রিজটির সংস্কার
বাসকেল ব্রিজ জাহাজ যাতায়াতের জন্য খুলে যাওয়া রাজ্যের একমাত্র বিশেষ ব্রিজটির সংস্কার
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: জাহাজ আসলেই খুলে যায় সেতু। এরকম সেতু রাজ্যে দ্বিতীয়টি আর নেই। এবার সেই বাসকেল বা বাসকুল ব্রিজের সংস্কার হবে। খরচ হবে ১১৭ কোটি ৫৪ লক্ষ টাকা। খিদিরপুর পোর্ট এলাকার বিখ্যাত বাসকুল ব্রিজ কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতু। ১৯৬৬ সালে অস্ট্রিয়ার একটি সংস্থা এই ‘ডবল লিফ রোলিং ব্রিজ’ নির্মাণ করে। তখন থেকেই সকলের নজর কাড়ে এই প্রযুক্তি ও জটিল ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধনে নির্মিত সেতুটি।
এই সেতু শুধু একটি সেতু নয়। যখন প্রয়োজন পড়ে জাহাজ এলে সেতুটি দু’ভাগ হয়ে উপরে উঠে যায়। গত ছ’দশক ধরে পরিষেবা দিয়ে চলেছে এই বাসকেল ব্রিজ। ফলে সেতুটির সামগ্রিক কাঠামো, যান্ত্রিক দিকগুলি কমবেশি দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
advertisement
সেতুর ১৬৪০ টন ওজনের ইস্পাতের কাঠামো থেকে শুরু করে হাইড্রলিক যন্ত্র-সহ অন্যান্য যন্ত্রপাতি সংস্কার করা হবে। সেতু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে এসএমপি কর্তৃপক্ষ। এর মধ্যে ৪০ কোটি টাকা ‘ভারতমালা’ প্রকল্পের আওতায় বিশেষ অনুদান হিসেবে দিচ্ছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। আগামী বছরের মে মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই সেতু সংস্কার করার পর আরও উন্নত পরিষেবা পাওয়া যাবে। জাহাজ ও যানচলাচল আরও সুবিধা হবে। যোগাযোগ ব্যবস্থা বাড়বে দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে কলকাতার। তবে সেতুর কাজ চলার সময় যান চলাচল বন্ধ করা হবে যা নয়। নিয়ন্ত্রিতভাবে চলবে যাতায়াত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Khidderpore Bascule Bridge: ১১৭ কোটির মেগা প্রজেক্ট! জাহাজ এলেই খুলে যায় রাস্তা, রাজ্যের একমাত্র সেই ব্রিজ এবার পেতে চলেছে নতুন রূপ