Abrar Ahmed Networth: মাত্র ১২ ঘণ্টায় ভারত জুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন আবরার, জানেন ‘কত্ত’ টাকার মালিক তিনি
- Published by:Debalina Datta
Last Updated:
Abrar Ahmed Networth: আবরার আহমেদ পাকিস্তানের জার্সিতে খেলছেন, এবার ভারতীয় মালিকিনের অধীনে কতটা খেলতে পারেন সেটাই দেখার
কলকাতা: এক পাকিস্তানি ক্রিকেটার তাকে ঘিরে তুলকালাম! ১৫০ কোটির ভারতীয় উত্তাল৷ সানরাইজার্স লিডস দ্য হান্ড্রেড-র নিলামে আবরার আহমেদকে তুলেছে। সানরাইজার্স লিডস আবরারকে তাদের দলে ২ কোটি টাকারও বেশি (প্রায় ২০ মিলিয়ন ডলার) দিয়ে অর্থাৎ মোটা অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে। আসন্ন হান্ড্রেড মরশুমের জন্য আবরারকে কিনে নেওয়ার জন্য ফ্যানরা দলের মালিক কাব্যা মারানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে৷ এই হান্ড্রেড নিলামে কাব্যা মারানের দলে নেওয়ার আগে কী চিনতেন আবরারকে৷ এই মুহূর্তে, যিনি ভারতে আলোড়ন তুলেছেন।
advertisement
ক্রিকেটার আবরার আহমেদ কে?আবরার আহমেদ একজন তরুণ পাকিস্তানি লেগ-স্পিনার। করাচির বাসিন্দা আবরার ২০২২ সালে পাকিস্তানের হয়ে অভিষেক করেন। চার বছরের কেরিয়ারে আবরার পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট, ১৫টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ম্যাচগুলিতে আবরার টেস্টে ৪৬টি, ওয়ানডেতে ২৮টি এবং টি-টোয়েন্টিতে ৫২টি উইকেট নিয়েছেন। এই কারণেই আবরারকে পাকিস্তানের একজন প্রতিশ্রুতিবান স্পিন বোলার হিসেবে ভাবা হচ্ছে।
advertisement
আবরারকে নিয়ে ভারতে কেন হইচই?পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে নিয়ে ভারতে হইচই চলছে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের চারটি দল ভারতীয় ফ্রাঞ্চাইজিদের মালিকানাধীন। দ্য হান্ড্রেডের আসন্ন মরশুমের আগে বলা হচ্ছিল যে এই দলগুলি পাকিস্তানি খেলোয়াড়দের বয়কট করবে। তবে, যখন কাব্যা মারান নিলামে আবরার আহমেদকে কিনে নেন, তখনই ফ্যানরা ক্ষুব্ধ হন। এর ফলে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্যা মারানের সমালোচনা শুরু হয়েছে।
advertisement
advertisement







