advertisement

Purulia News: রোজকার যানজট অতীত! পুরুলিয়ায় চালু অটোমেটিক ইলেকট্রিক ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেম, স্থানীয়দের পাশাপাশি লাভবান হবেন পর্যটকেরাও

Last Updated:

Purulia News: শহরের দুই বাসিন্দা বলেন, এই ট্রাফিক সিগনাল হওয়ায় অনেকটাই উপকার হবে। বহু ক্ষেত্রেই পর্যটকেরা রাস্তা গুলিয়ে ফেলেন। এতে তাঁদেরও সুবিধা হবে।

+
অটোমেটিক

অটোমেটিক ইলেকট্রিক ট্রাফিক সিগন্যালিং সিস্টেম

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ যানজট যেন পুরুলিয়ার নিত্যদিনের সঙ্গী। ইতিপূর্বে যানজট নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এবার যানজটের জ্বালা কমাতে ফের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। এই প্রথম পুরুলিয়ায় অটোমেটিক ইলেকট্রিক ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেম চালু করা হয়েছে। দুর্ঘটনা ও যানজট এড়াতে জেলা পুলিশের এই পদক্ষেপ।
আপাতত পুরুলিয়ার চারটি জায়গায় এই অটোমেটিক ইলেকট্রিক ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেম চালু করা হয়েছে। আগামী দিনে পুরুলিয়ার অন্যান্য জায়গাতেও এই সিস্টেম চালু করা হবে। ‌এই বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, যানজট নিয়ন্ত্রণে থাকলে শহরবাসীর অনেকটাই সুবিধা হবে। আপাতত চারটি জায়গায় এই অটোমেটিক ইলেকট্রিক ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেম চালু করা হয়েছে। পরবর্তীতে জেলার আরও কুড়িটি জায়গায় চালু করা হবে। ‌
advertisement
আরও পড়ুনঃ বন্যপ্রাণীর অত্যাচারে আলু চাষে লাভের আশায় জল! কোন উপায়ে চাষিরা ক্ষতিপূরণ পাবেন, জানুন সঠিক পদ্ধতি
এই অটোমেটিক ইলেকট্রিক ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেম কীভাবে কাজ করে সেটা আপাতত এক সপ্তাহ ধরে মানুষকে বোঝানো হবে। এই মুহূর্তে কাউকেই ফাইন করা হবে না। তবে পরবর্তীতেও ট্রাফিক নিয়ম মেনে না চললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে শহরের বাসিন্দা মহম্মদ হাসিম ও চন্ডীদাস বন্দ্যোপাধ্যায় বলেন, এই ট্রাফিক সিগনাল হওয়ায় অনেকটাই উপকার হবে। বহু ক্ষেত্রেই পর্যটকেরা রাস্তা গুলিয়ে ফেলেন। এতে তাঁদেরও সুবিধা হবে। ‌জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। ‌এদিন আবার জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বেশ কিছু নাগরিকের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। ‌সেই সঙ্গেই সকলকে সচেতনতার বার্তাও প্রদান করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: রোজকার যানজট অতীত! পুরুলিয়ায় চালু অটোমেটিক ইলেকট্রিক ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেম, স্থানীয়দের পাশাপাশি লাভবান হবেন পর্যটকেরাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টিতে রাজ্যে দুর্যোগ শুক্র ও শনিবার ! কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
ঝড়বৃষ্টিতে রাজ্যে দুর্যোগ শুক্র ও শনিবার ! কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • ঝড়বৃষ্টিতে দুর্যোগ শুক্র ও শনিবার !

  • কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

  • উইকেন্ডের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement