advertisement

Suvendu Adhikari: সকালে ইচ্ছে প্রকাশ, বিকেলেই দেওয়ালে নাম! প্রার্থী তালিকা ঘোষণার আগেই নন্দীগ্রামের দেওয়াল লিখনে শুভেন্দু

Last Updated:

রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গের বিধানসভার দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ যদিও এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি৷ তবে তার আগেই ন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে শুভেন্দু অধিকারীর নাম লেখা শুরু করলো বিজেপি কর্মীরা৷

News18
News18
নন্দীগ্রাম: ভোটের তারিখ ঘোষণা হলেও কোন দলেরই প্রার্থীর নাম এখনও ঘোষিত হয়নি। তাও নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে শুভেন্দু অধিকারীর নাম লেখা শুরু করল বিজেপি কর্মীরা৷ পদ্মফুল প্রতীকের পাশে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করেছে দলের কর্মীরা।
রবিবার সকালেই নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম তাঁর কাছে প্রথম পছন্দ। তাই দল জানতে চাইলে তিনি নন্দীগ্রামের কথা জানাবেন বলেছিলেন তিনি। আজ বিকেল থেকে নন্দীগ্রামের জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করেছে।
প্রসঙ্গত, নন্দীগ্রাম থেকেই লড়তে চান শুভেন্দু৷ রবিবার তিনি জানান, ‘‘ভবানীপুর নিয়ে তিনি বলেন আমার ভাবার কোন নেই। এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয়না। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমি নন্দীগ্রামে লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। আমার আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে লড়ব। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিচারিতা নেই। দল যদি ভাবে এটাকে রেখে অন্য ভাবনা করা যেতে পারে।’’
advertisement
advertisement
রবিবার বিকেলে ঘোষণা হয়ে গেল বাংলা-সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ৷ ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসন এর ভোট,, দ্বিতীয় দফায় ১৪২ টি আসন এর ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।
advertisement
পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করে কমিশন। কিছু দিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। আগের চেয়ে এ বার ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: সকালে ইচ্ছে প্রকাশ, বিকেলেই দেওয়ালে নাম! প্রার্থী তালিকা ঘোষণার আগেই নন্দীগ্রামের দেওয়াল লিখনে শুভেন্দু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement