KKR News: হর্ষিত রানার জায়গায় কাকে নিচ্ছে কেকেআর? লড়াইয়ে ৩ তারকা
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: চোটের কারণে খেলা হয়নি টি-২০ বিশ্বকাপ। এবার চোটের কারণে আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তার জায়গায় কাকে দলে নেবে কেকেআর? সামনে ৩ নাম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসর শুরু হতে যাচ্ছে ২৮ মার্চ থেকে। তার আগে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বড় ধাক্কা খেয়েছে। দলের প্রধান পেসার হর্ষিত রানা চোটের কারণে আইপিএল ২০২৬-এর পুরো মরশুম থেকেই ছিটকে গেছেন। ফলে তার জায়গায় কেকেআর দলে কে খেলবেন তা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
হর্ষিত রানা টি-২০ বিশ্বকাপের ঠিক আগে চোট পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় তার ডান পায়ের হাঁটুতে আঘাত লাগে। এরপর তিনি মাত্র এক ওভার বল করে মাঠ ছেড়ে চলে যান এবং পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যা। তার পরিবর্তে দলে সুযোগ পান মহম্মদ সিরাজ। পরে রানার অস্ত্রোপচার করা হয়েছে, তবে তিনি কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন সে বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা আসেনি।
advertisement
এখন প্রশ্ন উঠছে, আইপিএল ২০২৬-এ হর্ষিত রানার জায়গায় কাকে নেওয়া হবে। এই নিয়ে নানা আলোচনা চলছে। সম্ভাব্য বদলি হিসেবে তিনজন পেসারের নাম সামনে এসেছে, যারা কেকেআরে তার জায়গা নিতে পারেন। তবে যেই আসুক সে ইনফর্ম রানার জায়গা কতটা নিতে পারবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
advertisement
প্রথম সম্ভাব্য নাম হল চেতন সাকারিয়া। আইপিএল ২০২৬ নিলামে তিনি অবিক্রীত থাকলেও অতীতে রাজস্থান রয়্যালসের হয়ে ২০২১ সালে খেলেছেন এবং পরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০২২ ও ২০২৩ মরশুমে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ২০২৪-২৫ মরশুমে তিনি কেকেআরের সঙ্গেও যুক্ত ছিলেন। আইপিএলে এখন পর্যন্ত ২০ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ২০টি উইকেট।
advertisement
দ্বিতীয় সম্ভাব্য বিকল্প হতে পারেন আকাশ মাধোয়াল। তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম মরশুমেই দারুণ পারফরম্যান্স করেছিলেন। যদিও এবারের নিলামে তাকে কেউ কেনেনি, তবুও কেকেআর তার ওপর ভরসা করতে পারে। আইপিএলে ১৭ ম্যাচে তার সংগ্রহ ২৩টি উইকেট।
আরও পড়ুনঃ Viabhav Suryavanshi: আইপিএল শুরুর আগেই বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় ‘ভবিষ্যদ্বাণী’! জেনে নিন বিস্তারিত
advertisement
তৃতীয় সম্ভাব্য নাম সিমারজিত সিং। তিনি অতীতে চেন্নাই সুপার কিংস এবংসানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। আইপিএলে ১৪ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১১টি উইকেট। তাই রানার অনুপস্থিতিতে কেকেআর এই তিন পেসারের মধ্য থেকে কাউকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 7:44 PM IST










