advertisement

মাধ্যমিক দিতে এসে এ কী করল ছাত্রী! নদীর ঘাট থেকে যে অবস্থায় উদ্ধার করা হল তাকে, শিউরে উঠবেন!

Last Updated:

ফরাক্কা থানার নয়নসুখ ব্রাহ্মণ ঘাটে মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে, তৃণমূল নেতা লালু শেখ ও পুলিশ আইসি সুজিত পাল তাকে উদ্ধার ও আশ্বস্ত করেন!

News18
News18
কেদারনাথ প্রামাণিক, রঘুনাথগঞ্জ: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত নয়নসুখ ব্রাহ্মণ ঘাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী এ বছর মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল ফরাক্কা থানার অন্তর্গত নয়নসুখ স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে। মঙ্গলবার সকালে অন্য কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে ইংরেজি পরীক্ষা দিতে স্কুলে পৌঁছন তিনি। তবে পরীক্ষার আগে সকলের অগোচরে স্কুলের ঠিক পেছনে গঙ্গা নদীর ব্রাহ্মণ ঘাটে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী।
advertisement
advertisement
ঘটনাস্থলে উপস্থিত তৃণমূলের অঞ্চল সভাপতি লালু শেখ বিষয়টি লক্ষ্য করে দ্রুত তৎপর হন এবং ওই পরীক্ষার্থীকে উদ্ধার করেন। খবর পেয়ে ফরাক্কা থানার আইসি সুজিত পাল ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীকে বোঝান এবং পরে তাঁকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান।
advertisement
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ছাত্রী আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। পরিবারের তরফে জানানো হয়েছে, পড়াশোনায় ভালো ফল না হলে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পুলিশের অনুমান, সেই মানসিক চাপ থেকেই ওই ছাত্রী আত্মঘাতী হওয়ার চেষ্টার মতো চরম সিদ্ধান্ত নিতে পারেন।
পুলিশ ইতিমধ্যেই ওই ছাত্রীর পরিবারের সদস্যদের ফরাক্কা থানায় ডেকে পাঠিয়েছে। ফরাক্কা থানার আইসি জানান, তিনি নিজে ছাত্রীকে সবরকমভাবে বোঝান এবং আশ্বাস দেন, আর্থিক কারণে তাঁর পড়াশোনায় কোনও বাধা আসবে না। প্রয়োজনে ওই ছাত্রীর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথাও তিনি জানান।
advertisement
সূত্রের খবর, পরীক্ষার ঠিক আগে যখন অন্য পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, সেই সময়েই সকলের চোখ এড়িয়ে ওই ছাত্রী স্কুল চত্বরে সংলগ্ন ব্রাহ্মণ ঘাটের দিকে চলে যান। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মাধ্যমিক দিতে এসে এ কী করল ছাত্রী! নদীর ঘাট থেকে যে অবস্থায় উদ্ধার করা হল তাকে, শিউরে উঠবেন!
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement