advertisement

North 24 Parganas News: বাড়ি ফাঁকা রাখার মাশুল! সোনার গয়না-নগদ নিয়ে চম্পট দিল চোরের দল, হিঙ্গলগঞ্জে দুঃসাহসিক চুরি

Last Updated:

North 24 Parganas News: উৎসবের রাতে দুঃসাহসিক চুরি! উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের এক বাড়িতে চোরের দলের হানা। প্রায় পাঁচ ভরি সোনার গয়না ও নগদ প্রায় ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে তাঁরা।

গৃহস্থ বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি
গৃহস্থ বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি
হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যাঃ গৃহস্থের বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়াবহ চুরি। সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া ডোবর কাটা বাড়ি মোড় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহস্থের বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দোলযাত্রা উপলক্ষে পাশের একটি গ্রামে মেলার আয়োজন করা হয়েছিল। এদিন রাতে ওই বাড়ির সমস্ত সদস্য মেলা দেখতে গেলে বাড়িটি ফাঁকা পড়ে থাকে। এলাকা জুড়ে তখন উৎসবের আমেজ, মেলার আলো আর মানুষের ভিড়— ঠিক সেই সময়ই যেন নীরব অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে চোরেরা। সুযোগ বুঝে বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে তাঁরা। এরপর ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে প্রায় পাঁচ ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
advertisement
আরও পড়ুনঃ পশ্চিমী ঝঞ্ঝার দাপট! উত্তরবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা, জেনে নিন আবহাওয়ার আপডেট
রাতের শেষে বাড়ির লোকজন মেলা থেকে ফিরে এসে দরজা ভাঙা ও ঘরের ভিতর সবকিছু এলোমেলো অবস্থায় দেখে হতভম্ব হয়ে পড়েন। মুহূর্তেই উৎসবের আনন্দ আতঙ্ক ও হতাশায় বদলে যায়। পরিবারের সদস্যদের দাবি, এত বড় চুরি হওয়ার ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের অনুমান, আগে থেকেই বাড়ির গতিবিধি লক্ষ্য করেছিল চোরেরা। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চোরদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উৎসবের রাতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বাড়ি ফাঁকা রাখার মাশুল! সোনার গয়না-নগদ নিয়ে চম্পট দিল চোরের দল, হিঙ্গলগঞ্জে দুঃসাহসিক চুরি
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement