North 24 Parganas News: চোখের নিমেষে ভিটেমাটি হারাল পরিবার, লেলিহান শিখায় লক্ষাধিক টাকার সামগ্রী ছাই! আগুন নেভাতে ছুটে এলেন পড়শিরা
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News: মিনাখাঁর জয়গ্রাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই। সবমিলিয়ে ক্ষতি কয়েক লক্ষ টাকার। দমকল কেন্দ্র না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান।
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনার মিনাখাঁর জয়গ্রাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়গ্রামের বাসিন্দা মুজিবর রহমান মোল্লার বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়।
প্রথমে বাড়ির একটি ঘরে আগুন লাগলেও অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও ঘরে। এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এই অগ্নিকাণ্ডে ঘরে মজুত থাকা কয়েক লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি পরিবারের।
আরও পড়ুন: গ্রীষ্মে বিদ্যুৎ বিভ্রাট, প্রাণ হাঁসফাঁস করে ওঠার আগে হাতের কাছে রাখুন ‘সস্তার’ এই জিনিস! আরামে চোখ বুজে আসবে
পাশাপাশি সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র ও একটি মোটরবাইকও আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এলাকায় দমকল কেন্দ্র না থাকায় স্থানীয় বাসিন্দারাই পাম্প চালিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয়দের উদ্যোগেই আগুন সম্পূর্ণ নিভে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে আগুন ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার পর এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে অবিলম্বে মিনাখাঁ এলাকায় একটি দমকল কেন্দ্র স্থাপন করা হোক।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 06, 2026 6:36 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: চোখের নিমেষে ভিটেমাটি হারাল পরিবার, লেলিহান শিখায় লক্ষাধিক টাকার সামগ্রী ছাই! আগুন নেভাতে ছুটে এলেন পড়শিরা









