Hooghly News: ম্যানহোল পরিষ্কার করতে নেমে বেঘোরে প্রাণ গেল সাফাই কর্মীর! অসুস্থ আরও ২, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শ্রীরামপুর ওয়ালশে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Hooghly News: হুগলির শ্রীরামপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যু হল ঠিকাদার সাফাই কর্মীর। অসুস্থ আরও ২ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে।
শ্রীরামপুর, হুগলি, রাণা কর্মকার: ম্যানহোলে নেমে বেঘোরে প্রাণ গেল এক সাফাই কর্মীর। অসুস্থ আরও ২ কর্মী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে। ম্যানহোল পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন তিন শ্রমিক।
দমকল ও স্থানীয়দের সাহায্যে তিন জনকে ম্যানহোল থেকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা শ্রমিকদের পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষনা করেন। নিহত শ্রমিকের নাম সেখ মুস্তফা (৩৪)। মৃতের বাড়ি মহেশতলা থানা এলাকায়। বাকি দু’জনের চিকিৎসা চলছে হাসপাতালে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্রীরামপুরের রাম সীতা লেনে মাটির তলায় হাইড্রেনে কেএমডিএর জল প্রকল্পের কাজ চলছিল। সেখানেই ম্যানহোল পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদার হিসাবে নিযুক্ত কয়েকজন শ্রমীক। বৃহস্পতিবার একজন কর্মী হঠাৎই ম্যানহোলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। দমকল ও স্থানীয়দের সহায়তায় তাকে ম্যানহোল থেকে উদ্ধার চেষ্টা চলে।
advertisement
advertisement
উদ্ধারকাজের সময়ে আরও দু’জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তিনজনকেই উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজন শ্রমিককে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
Mar 06, 2026 8:15 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Hooghly News: ম্যানহোল পরিষ্কার করতে নেমে বেঘোরে প্রাণ গেল সাফাই কর্মীর! অসুস্থ আরও ২, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শ্রীরামপুর ওয়ালশে









