Nadia News: ডাকাতির চেষ্টায় হাঁসুয়ার কোপ, প্রাণ বাঁচানোর জন্য ছুটতেই জুটল ছেলেধরা অপবাদ! ভুল বোঝাবুঝিতে রক্তারক্তি হওয়ার উপক্রম, থানায় ঢুকে শেষরক্ষা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Nadia News: জাতীয় সড়কে হাঁসুয়ার কোপ মেরে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা। পালাতে গিয়ে ছেলেধরা গুজবের শিকার। থানায় আশ্রয় নিয়ে বাঁচলেন চার বন্ধু। পুরো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি গুজব নিয়ে বাড়ছে চিন্তা।
নদীয়া, সমীর রুদ্র: জাতীয় সড়কে হাঁসুয়ার কোপ মেরে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা। পালাতে গিয়ে ছেলেধরা গুজবের শিকার। থানায় আশ্রয় নিয়ে বাঁচলেন চার বন্ধু। কথায় বলে জলে কুমির, ডাঙায় বাঘ। জাতীয় সড়কে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে ছেলেধরা গুজবের শিকার হলেন চার বন্ধু। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার নাগাদি এলাকায়। জানা গিয়েছে, নাকাশিপাড়ার বেথুয়াডহরীর খিদিরপুরের বাসিন্দা সায়ন মণ্ডল।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিন বন্ধুকে নিয়ে গাড়িতে চেপে দেবগ্রামে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার সময় নাগাদি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে হঠাৎই কয়েকজন দুষ্কৃতি গাড়ি থামানোর চেষ্টা করে। তাঁরা গাড়ি না থামানোয় গাড়িতে হাঁসুয়ার কোপ মারে, সেই সময় তারা প্রাণভয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতীরাও ছেলেধরা গুজব রটিয়ে বাইকে চেপে তাদের পিছু ধাওয়া করে। এভাবেই তাঁরা নাকাশীপাড়া টোল প্লাজার টোল গেট দিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।
advertisement
আরও পড়ুন: শান্তিপুরবাসীর জন্য বিরাট সুখবর, খোলনচে বদলে যাাচ্ছে শতবর্ষ প্রাচীন পাবলিক লাইব্রেরির! কথা রাখলেন বিধায়ক ব্রজকিশোর
সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। দ্রুত গতিতে গাড়িটি আসতে দেখে এবং তার পিছনে বাইকে চেপে বেশ কয়েকজনকে ধাওয়া করতে দেখে তারাও ‘ছেলেধরা’ সন্দেহে ওই গাড়ির পিছু ধাওয়া করেন। শেষ পর্যন্ত গাড়ি নিয়ে আক্রান্ত যুবকরা নাকাশিপাড়া থানায় এসে উপস্থিত হয়। তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: লালগোলায় তৈরি হল অত্যাধুনিক অডিটোরিয়াম, কোটি টাকারও বেশি খরচ করল জেলা পরিষদ! অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
টোল প্লাজা থেকে পিছু নেওয়া যুবকরা পিছু ধাওয়া করতে করতে থানায় এসে আসল ঘটনাটি জানতে পারেন। যদিও দুষ্কৃতীরা তার গাড়িতে আগেই ভাঙচুর চালায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। উল্লেখ্য কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছেলে ধরার গুজব ছড়িয়েছে। সেই কারণেই ছেলে ধরা সন্দেহে পিছু ধাওয়া করেছিল বলে জানিয়েছে ওই যুবকরা।
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 06, 2026 8:11 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ডাকাতির চেষ্টায় হাঁসুয়ার কোপ, প্রাণ বাঁচানোর জন্য ছুটতেই জুটল ছেলেধরা অপবাদ! ভুল বোঝাবুঝিতে রক্তারক্তি হওয়ার উপক্রম, থানায় ঢুকে শেষরক্ষা









