advertisement

Murshidabad News: লালগোলায় তৈরি হল অত্যাধুনিক অডিটোরিয়াম, কোটি টাকারও বেশি খরচ করল জেলা পরিষদ! অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

Last Updated:

Murshidabad News: লালগোলায় নির্মিত হল ৫০০ আসন বিশিষ্ট ‘মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায় অডিটোরিয়াম’। প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক অডিটোরিয়াম। জেলা পরিষদের উদ্যোগে এই অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে।

+
লালগোলায়

লালগোলায় অত্যাধুনিক মানের অডিটোরিয়াম উদ্বোধন 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: লালগোলাতে পর্যটন মানচিত্র ও সাংস্কৃতিক মানচিত্রে বিশেষ গুরুত্ব। মুর্শিদাবাদের লালগোলায় নির্মিত হল ৫০০ আসন বিশিষ্ট ‘মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায় অডিটোরিয়াম’। প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক অডিটোরিয়াম এলাকার সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়।
নতুন এই অডিটোরিয়াম চালু হওয়ার ফলে লালগোলা ও পার্শ্ববর্তী এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সমাবেশ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজনের জন্য একটি আধুনিক মঞ্চ তৈরি হল। অডিটোরিয়ামকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গিয়েছে। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় এখন লালগোলার স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান এই অডিটোরিয়ামে আয়োজন করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: কাঠের টুকরোয় ভেলকি দেখাচ্ছেন পুরুলিয়ার যুবক, ঘরে বসেই গড়েছেন শিল্পের নতুন দুনিয়া! কাজ দেখে তাক লেগে যাবে 
সাংসদ খলিলুর রহমান জানান, লালগোলাবাসীর জন্য এত সুন্দর একটি অডিটোরিয়াম জেলা পরিষদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে আমরা সত্যিই গর্ববোধ করছি। এই অডিটোরিয়াম নির্মাণের ক্ষেত্রে বিধায়ক মোহাম্মদ আলী নিরন্তর জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং লালগোলার মানুষের দাবি তুলে ধরেছেন। সেই দাবির প্রতি সম্মান জানিয়ে জেলা পরিষদ এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করেছে। জেলাজুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অডিটোরিয়াম হলের উদ্বোধনের মাধ্যমে লালগোলার মানুষ একটি নতুন সুযোগ ও পরিকাঠামো পেলেন, যা আগামী দিনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র লালগোলা ব্লক। এখানে বহু বাচিক শিল্পী, সংগীতশিল্পী ও যন্ত্রসংগীতের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন। দীর্ঘদিন ধরেই একটি উপযুক্ত সাংস্কৃতিক মঞ্চের দাবি ছিল। জেলা পরিষদের সহযোগিতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে। আগামী দিনে লালগোলাকে পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে এলাকার উন্নয়নের কাজ চলবে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: লালগোলায় তৈরি হল অত্যাধুনিক অডিটোরিয়াম, কোটি টাকারও বেশি খরচ করল জেলা পরিষদ! অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
  • বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে

  • উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

  • তাপমাত্রাও বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement