advertisement

North 24 Parganas News: মাকে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মেয়ে! মারধর-শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার আবাসনের নিরাপত্তারক্ষীর ছেলে

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার সোদপুরে চাঞ্চল্যকর ঘটনা। মাকে কটুক্তি করার প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত মেয়ে। আবাসনের নিরাপত্তারক্ষীর ছেলের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ।

আক্রান্ত তরুণী
আক্রান্ত তরুণী
সোদপুর, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ মাকে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তরুণী। তাঁকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির সংশ্লিষ্ট আবাসনের নিরাপত্তারক্ষীর ছেলের বিরুদ্ধে l ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার সোদপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থল সোদপুর অমরাবতীর একটি বহুতল আবাসন। অভিযোগ, এই আবাসনের নিরাপত্তারক্ষী দীর্ঘদিন ধরে কাজ করছিলেন না। তবে আবাসনের একটি ঘর দখল করে ছিলেন। সেই ঘর ছেড়ে দেওয়ার কথা বললেই তাঁর ছেলে এসে আবাসিকদের উপর চড়াও হতেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ হারিয়ে যেন না যায় শান্তিপুরের ইতিহাস! ঐতিহ্য-পরম্পরাকে সঙ্গী করে শান্তিপুর পাবলিক স্কুলের বিশেষ প্রয়াস, জিতে নিল সবার মন
জানা যাচ্ছে, এদিন আবাসনের এক মহিলাকে নিরাপত্তারক্ষীর পুত্র কটুক্তি করেন। এরপর ওই মহিলা নিজের মেয়েকে বিষয়টি জানান। সব শোনার পর মায়ের সঙ্গে ঘটনার প্রতিবাদ করতে যায় মেয়ে। অভিযোগ, সেই সময়ই অভিযুক্ত যুবক প্রতিবাদী তরুণীকে চড় মারেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। আবাসিকরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
এরপর সোজা পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত তরুণী। ওই যুবকের বিরুদ্ধে খড়দহ থানায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ জানান। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়। পাল্টা এই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপিকে আক্রমণ করেছে শাসকদল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মাকে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মেয়ে! মারধর-শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার আবাসনের নিরাপত্তারক্ষীর ছেলে
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement