advertisement

North 24 Parganas News: আট বছরের প্রেম, প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিয়ের নাম শুনেই প্রেমিকের ভোলবদল, শেষে পুলিশের জালে

Last Updated:

North 24 Parganas News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। এক যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

গাইঘাটা থানা
গাইঘাটা থানা
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অসীম ঘোষ। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ওই যুবক প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত অসীম ঘোষের সঙ্গে তাঁর গত আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত বারবার বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন। অভিযোগ, এই সময় অভিযুক্ত অভিযোগকারিণীর কাছ থেকে অসীম নগদ ৭০ হাজার টাকাও নেন।
advertisement
advertisement
কিন্তু এত কিছুর পরে অভিযুক্ত যুবক বিয়ে করতে রাজি ছিলেন না বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, বিয়ের কথা বললে অভিযুক্ত অসীম তা অস্বীকার করেন। দীর্ঘদিনের সম্পর্কের এমন পরিণতি দেখে তিনি আইনের দ্বারস্থ হন। গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
advertisement
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পরেও কেন যুবক বিয়ে করতে রাজি ছিলেন না, সেই বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট নয়। একই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পরেও তিনি কেন সম্পর্ক অস্বীকার করেছেন, তা বুঝে উঠতে পারছেন না অভিযোগকারীনি নিজেও। আর এই সম্পর্কের টানাপোড়নের মাঝেই তিনি থানার দ্বারস্থ হন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: আট বছরের প্রেম, প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিয়ের নাম শুনেই প্রেমিকের ভোলবদল, শেষে পুলিশের জালে
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement