advertisement

North 24 Parganas News: বাবার বয়সী প্রতিবেশীকে বেধড়ক মারধর, সম্পত্তি নিয়ে বিবাদের ফল হল ভয়ানক! প্রাণ গেল প্রৌঢ়ের

Last Updated:

North 24 Parganas News: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে বেধড়ক মারধর। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। দেখে হতবাক স্থানীয়রা।

গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক
গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা: এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার এক যুবক। জানা গিয়েছে প্রতিবেশীকে পিটিয়ে মারার অভিযোগে রাজু রুইদাস নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোজ সম্পত্তিগত বিবাদের জেরে মৃত ব্যক্তিকে মারধর করেন অভিযুক্ত।
হাড়োয়া থানার বাছরা ফেরিঘাট সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, চলতি মাসের ৭ তারিখ সম্পত্তিগত বিবাদের জেরে ওই দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। তারপর ৫০ বছরের বিকাশ মণ্ডল নামে মৃত ব্যক্তিকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যুবক। রক্তাক্ত অবস্থায় বিকাশ মণ্ডলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: পুরো ঘর ভেসে যাচ্ছে রক্তে, ছাদ থেকে উঁকি দিয়ে শিউড়ে উঠলেন পড়শিরা! পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পরিবারের সদস্যরা মারধরের চোটে গুরুতর আহত বিকাশবাবুকে নিয়ে পরে আরজিকর হাসপাতালে যান। অবস্থার অবনতি হওয়ার কারণেই চিকিৎসকরা তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু গতকাল রবিবার রাতে আরজিকর হাসপাতালে ৫০ বছরের বিকাশ মন্ডল নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, কিন্তু রাত হলে ঘরে মন টেকে না! অবলাদের টানে রোজ বেরিয়ে পড়ে নন্দিনী
পরিবারের সদস্যরা এই মর্মে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজু রুইদাস নামে এক যুবককে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। অন্যদিকে প্রতিবেশীর ওপর এমন আক্রমণ দেখে অবাক স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বাবার বয়সী প্রতিবেশীকে বেধড়ক মারধর, সম্পত্তি নিয়ে বিবাদের ফল হল ভয়ানক! প্রাণ গেল প্রৌঢ়ের
Next Article
advertisement
Supreme Court on SIR: ‘এসআইআর-এর কাজ সম্পূর্ণ করতে বাধা নয়,’ পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
‘এসআইআর-এর কাজ সম্পূর্ণ করতে বাধা নয়,’ পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
  • এসআইআর প্রক্রিয়ায় কোনও বাধা সৃষ্টি করা যাবে না

  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য আরও ১ সপ্তাহ সময়

  • মাইক্রো অবজার্ভাররা সিদ্ধান্তে সহায়তা করবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement