advertisement

Migrant Labour: পুরো ঘর ভেসে যাচ্ছে রক্তে, ছাদ থেকে উঁকি দিয়ে শিউড়ে উঠলেন পড়শিরা! পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

Bankura Migrant Labour: পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার বাড়ি থেকে। মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট। বাড়িতে কেউ ছিলেন না। পড়শিরা থাদ বেয়ে উঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার তদন্তু শুরু করেছে পুলিশ।

হাসপাতালের জরুরী বিভাগ
হাসপাতালের জরুরী বিভাগ
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার খাতড়ায় বাড়ির ভেতর থেকে এক যুবকের নিথর, রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় সন্দীপ মুদি (২৬)-র দেহ। মাথার সামনে ও পেছনে গভীর আঘাতের চিহ্ন মিলেছে, যা নিয়ে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপ পেশায় পরিযায়ী শ্রমিক। কয়েকদিন আগেই তিনি বাড়ি ফিরেছিলেন। শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন সন্দীপ। বাবা-মা গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। রবিবার সকাল থেকে ছেলের সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। বিকেলে পড়শিদের দিয়ে খোঁজ নিতে বলা হয়। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পড়শিরা ছাদে উঠে সিঁড়ি দিয়ে নেমে ঘরের ভেতর উঁকি দেন।
advertisement
আরও পড়ুন: সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, কিন্তু রাত হলে ঘরে মন টেকে না! অবলাদের টানে রোজ বেরিয়ে পড়ে নন্দিনী
সেখানেই দেখা যায়, ঘরের মধ্যে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে সন্দীপের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ। বন্ধ দরজা ভেঙে দেহ উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাভাবিক মৃত্যু নাকি, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পরিবার ও পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কীভাবে যুবকের মাথায় এমন আঘাত লাগল, ঘরে কেউ ঢুকেছিল কি না, সে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টই এখন মৃত্যুর আসল কারণ প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Migrant Labour: পুরো ঘর ভেসে যাচ্ছে রক্তে, ছাদ থেকে উঁকি দিয়ে শিউড়ে উঠলেন পড়শিরা! পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Next Article
advertisement
Purulia News: দক্ষিণবঙ্গে প্রথমবার! নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণের উপর নজরদারি, কোথায় জানেন?  
বন্যপ্রাণের উপর নজরদারিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বসল অত্যাধুনিক সোলার সিসিটিভি ক্যামেরা!
  • পুরুলিয়ায় প্রথমবার সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরায় বন্যপ্রাণীর গতিবিধি নজরদারি শুরু.

  • ঝাড়খন্ড-বাংলা সীমান্তবর্তী সুবর্ণরেখা নদী বরাবর ছয়টি স্থানে বসানো হয়েছে এই অত্যাধুনিক ক্যামেরা.

  • এই ক্যামেরাগুলি ৩৬০ ডিগ্রি ভিউতে দিনে ও রাতে ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে হাতির গতিবিধি পর্যবেক্ষণ করবে.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement