advertisement

North 24 Parganas News: মানুষ দেখলেই ছুটে এসে কামড়! হাড়োয়ায় উন্মত্ত কুকুরের তাণ্ডব, শিশু-পুরুষ-মহিলা মিলিয়ে জখম ৭০

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় কুকুরের তাণ্ডব। কামড়ে শিশু, পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় ৭০ জন জখম হয়েছেন। এই ঘটনার পর থেকে মানুষজন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন।

হাসপাতালে আক্রান্তের পরিবার
হাসপাতালে আক্রান্তের পরিবার
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ হাড়োয়ায় কুকুরের তাণ্ডব। কামড়ে জখম হয়েছেন ৭০ জন। চার গ্রামে ছড়িয়েছেন প্রবল আতঙ্ক। ইতিমধ্যেই আশঙ্কাজনক ৪ জনকে রেফার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকায় কুকুরের তাণ্ডবে ব্যাপক আতঙ্কের আবহ। এক উন্মত্ত কুকুরের কামড়ে শিশু, পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত ৭০ জন আহত হয়েছেন। এই ঘটনায় বরোজ, মেটোআটি, শঙ্করপুর, বকজুরি ও আকন্দবেড়িয়া গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর থেকে একটি কুকুর আচমকাই গ্রাম জুড়ে তাণ্ডব শুরু করে। একের পর এক মানুষকে আক্রমণ করে কামড়াতে থাকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। চিকিৎসকদের তৎপরতায় অধিকাংশের প্রাথমিক চিকিৎসা শুরু হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বারাসত ও কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রং-তুলিতে সচেতনতার বার্তা! জঙ্গলে আগুন রুখতে অভিনব উদ্যোগ, দিশা দেখাচ্ছে বর্ধমানের ‘আলপনা গ্রাম’
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে হাড়োয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বন দফতরকেও বিষয়টি জানানো হয়েছে, যাতে দ্রুত ওই কুকুরটিকে আটক করা যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই পথকুকুরের উপদ্রব বাড়ছিল। প্রশাসনের কাছে বারবার জানানো হলেও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই দিনের ঘটনায় সেই সমস্যাই বড় আকারে সামনে এল বলে দাবি এলাকাবাসীর। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মানুষ দেখলেই ছুটে এসে কামড়! হাড়োয়ায় উন্মত্ত কুকুরের তাণ্ডব, শিশু-পুরুষ-মহিলা মিলিয়ে জখম ৭০
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে? জেনে নিন
আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে? জেনে নিন
  • আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস !

  • আবহাওয়ার পরিবর্তন কবে থেকে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement