advertisement

North 24 Parganas News: পকেটে ৯টি মোবাইল! সন্দেহ হতেই বনগাঁ স্টেশনে ২ যুবককে পাকড়াও করল জিআরপি

Last Updated:

North 24 Parganas News: বনগাঁ স্টেশনে ওত পেতে বসে থাকাকালীন দুই যুবকের আচরণে সন্দেহ হয় জিআরপি কর্মকর্তাদের। ঘিরে ধরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৯টি মোবাইল ফোন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়েছে।

নয়টি মোবাইল-সহ গ্রেফতার ২
নয়টি মোবাইল-সহ গ্রেফতার ২
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ, উত্তর ২৪ পরগনা: স্টেশন চত্বরে সন্দেহভাজন দুই যুবকের ঘোরাঘুরি দেখে সন্দেহ হয় জিআরপির। সন্দেহ হতেই ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে তারা। জিজ্ঞাসাবাদ চলাকালীন জিআরপির তাদের অসঙ্গতিপূর্ণ উত্তরের পরিপ্রেক্ষিতে সন্দেহ আরও বাড়ে এবং তারপরেই তাদের আটক করে। জিআরপি তাদের আটক করার পর তাদের থেকে ন’টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সকল মোবাইল ফোনের কোনওরকম কাগজ তারা দেখাতে পারেনি আর তার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।
সোমবার সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশনে। যেখানে জিআরপি টহল দেওয়ার সময় প্ল্যাটফর্মে দুই সন্দেহভাজন যুবককে দেখতে পায়। আর তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ ও আটকের পরিপ্রেক্ষিতে নয়টি মোবাইল ফোন উদ্ধার, মোবাইল ফোনগুলির কোনও কাগজপত্র দেখাতে না পারার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
জিআরপি সূত্রে জানা গিয়েছে, যে সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করা হয়েছে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা। একজন ২৭ বছর বয়সি শ্যাম কুমার রাম এবং আরেকজন ২১ বছর বয়সি কারণ কুমার রাম। তারা কী কারণে বনগাঁ স্টেশনে এইভাবে ন’টি মোবাইল নিয়ে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখছে জিআরপি।
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্নই উঠতে শুরু করেছে, প্রশ্ন উঠছে তাহলে কী ওই যুবকরা রেলের যাত্রীদের থেকে মোবাইল ফোন হাতিয়ে নিয়ে এক জায়গায় জড়ো হয়েছিল? নাকি তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেই জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: পকেটে ৯টি মোবাইল! সন্দেহ হতেই বনগাঁ স্টেশনে ২ যুবককে পাকড়াও করল জিআরপি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement