advertisement

North 24 Parganas News: রাস্তা তো নয়, যেন...! সীমাহীন দুর্ভোগ, উত্তর ২৪ পরগনার এই রাস্তা এড়িয়ে চলাই এখন বুদ্ধিমানের কাজ

Last Updated:

North 24 Parganas News: বসিরহাট মহকুমার ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতাগামী রাস্তায় যানজট এখন নিত্যদিনের সমস্যা। বিশেষ করে হাসনাবাদের গাড়াকুপি বাজার এলাকায় রাস্তার ধারে দোকানপাট ও সরু রাস্তার কারণে বড় গাড়ি ঢুকলেই থমকে পড়ছে যান চলাচল।

+
বসিরহাট

বসিরহাট মহকুমার ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতাগামী রাস্তায় যানজট এখন নিত্যদিনের সমস্যা

হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতাগামী গুরুত্বপূর্ণ সড়কে নিত্যদিনের চিত্র এখন তীব্র যানজট। বিশেষ করে হাসনাবাদের গাড়াকুপি বাজার এলাকার ওপর দিয়ে যাওয়া এই রাস্তায় বড় যানবাহন প্রবেশ করলেই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা অত্যন্ত সরু হওয়ায় একসঙ্গে বড় গাড়ি এবং ছোট যানবাহন চলাচল করতে গেলেই সমস্যার সৃষ্টি হয়। তার উপর বাজার এলাকায় রাস্তার ধারে একাধিক অস্থায়ী দোকান বসে থাকায় রাস্তার প্রস্থ আরও কমে যাচ্ছে। ফলে সামান্য চাপ বাড়লেই যান চলাচল প্রায় থমকে দাঁড়াচ্ছে।
advertisement
advertisement
প্রতিদিন অফিসযাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া এবং জরুরি কাজে যাতায়াতকারী মানুষকে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। অনেক সময় অ্যাম্বুল্যান্স বা জরুরি পরিষেবার গাড়িও এই যানজটে আটকে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ব্যবসায়ীরাও জানিয়েছেন, যানজটের কারণে বাজার এলাকায় ক্রেতাদের আসা-যাওয়া ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসার উপরেও। একই সঙ্গে পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তার দখলমুক্ত করা, অস্থায়ী দোকান নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপই এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: রাস্তা তো নয়, যেন...! সীমাহীন দুর্ভোগ, উত্তর ২৪ পরগনার এই রাস্তা এড়িয়ে চলাই এখন বুদ্ধিমানের কাজ
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement