advertisement

North 24 Parganas News: আইনশৃঙ্খলা রক্ষা থেকে অপরাধ দমনে সিদ্ধহস্ত! অশোকনগর থানার ওসি সহ ৬ পুলিশকর্মী পেলেন বিশেষ সম্মান, চিনে নিন তাঁদের

Last Updated:

North 24 Parganas News: অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা থেকে দ্রুত তদন্ত, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য। অশোকনগর থানার ওসি সহ ৬ পুলিশকর্মী পেলেন বিশেষ সম্মান। গর্বে বুক ভরছে শহরবাসীর।

সম্মানিত পুলিশকর্মীরা
সম্মানিত পুলিশকর্মীরা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সাফল্য। অশোকনগর থানার ওসি সহ ৬ পুলিশকর্মীকে জেলা পুলিশ সুপারের তরফে বিশেষ সম্মান দেওয়া হল। বারাসাত জেলা পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হওয়া প্রিয়ব্রত রায়ের তরফে জানা গিয়েছে, বারাসাত পুলিশ জেলার অন্তর্গত থানাগুলির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে অশোকনগর থানার একাধিক পুলিশকর্মীকে এই সম্মান দেওয়া হয়েছে।
সম্মানপ্রাপ্তদের তালিকায় রয়েছেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্কর। সেই সঙ্গেই পুরস্কৃত হয়েছেন সাব-ইনস্পেক্টর কৌশিক বিশ্বাস, সাব-ইনস্পেক্টর তন্ময় বারুই, সহকারী সাব-ইনস্পেক্টর বনমালি দাস, কনস্টেবল অপূর্ব বারিক এবং কনস্টেবল সুদেব মন্ডল।
আরও পড়ুনঃ ডিউটিরত অবস্থায় দ্রুতগতির গাড়ির ধাক্কা! মর্মান্তিক মৃত্যু কালনা থানার পুলিশকর্মীর, শোকস্তব্ধ পরিবার-সহকর্মীরা
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধ দমন, দ্রুত তদন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পুলিশকর্মীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। বিভিন্ন অভিযানে তাঁদের সক্রিয় ভূমিকার ফলেই একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি প্রশাসনের।
advertisement
advertisement
এদিন এক অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁদের হাতে সম্মাননা তুলে দেন এবং ভবিষ্যতেও একইভাবে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে বাহিনীর অন্যান্য সদস্যদের মধ্যেও কর্ম উদ্যোগ আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। থানা আধিকারিকরা বিশেষ সম্মান পাওয়ায় যেন গর্বিত অশোকনগরের মানুষজনও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অশোকনগরের নাগরিক সুমিত বৈদ্য জানান, আগের তুলনায় অশোকনগরে অপরাধমূলক কাজকর্ম অনেক অংশে কমেছে। পুলিশ সক্রিয় থাকার ফলেই তা সম্ভব হয়েছে। সব মিলিয়ে, জেলা পুলিশের তরফে থানার আধিকারিকদের এই স্বীকৃতি অন্যান্য থানাগুলিকেও অপরাধ দমনে বিশেষ উৎসাহ জোগাবে বলেই মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: আইনশৃঙ্খলা রক্ষা থেকে অপরাধ দমনে সিদ্ধহস্ত! অশোকনগর থানার ওসি সহ ৬ পুলিশকর্মী পেলেন বিশেষ সম্মান, চিনে নিন তাঁদের
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement