East Bardhaman News: ডিউটিরত অবস্থায় দ্রুতগতির গাড়ির ধাক্কা! মর্মান্তিক মৃত্যু কালনা থানার পুলিশকর্মীর, শোকস্তব্ধ পরিবার-সহকর্মীরা
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: আর পাঁচটা রাতের মতোই ডিউটিতে যোগ দিয়েছিলেন। তবে এই রাতই তাঁর জীবনের শেষ রাত হবে তা কেউ কল্পনা করেনি। পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশকর্মীর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও সহকর্মীরা।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ কালনায় ডিউটিরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হল এক পুলিশকর্মীর। শোকস্তব্ধ পরিবার ও সহকর্মীরা। রাতটা ছিল আর পাঁচটা সাধারণ রাতের মতোই। কর্তব্যের ডাকে সাড়া দিয়ে ডিউটিতে ছিলেন পূর্ব বর্ধমানের কালনা থানার কর্মী বিশ্বজিৎ রায়। কিন্তু সেই রাতই হয়ে উঠল তাঁর জীবনের শেষ রাত।
জানা গিয়েছে, ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় নাইট ডিউটিতে ছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা। মাঝরাতে প্রয়োজনীয় কাজে গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে অপর দিকে যাওয়ার সময় আচমকাই একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। অন্ধকার রাতের মধ্যে ঘটনাটি প্রথমে কেউ টের না পেলেও কিছুক্ষণ পর সহকর্মীরা রাস্তার ধারে তাঁকে পড়ে থাকতে দেখে ছুটে যান।
advertisement
আরও পড়ুনঃ কালনার ঐতিহ্য রক্ষায় বড় পদক্ষেপ! প্রাচীন মহিষমর্দিনী ঘাট সংস্কারে উদ্যোগী প্রশাসন, ব্যাপক সুবিধা পেতে পারেন ভক্তরা
তড়িঘড়ি বিশ্বজিৎবাবুকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পুলিশকর্মী। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিটরা এলাকার বাসিন্দা বিশ্বজিৎবাবু ছিলেন পরিবারের একমাত্র ভরসা। তাঁর অকালপ্রয়াণে শোকে ভেঙে পড়েছে পরিবার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছেলে প্রবীর রায় কাঁপা গলায় জানান, “আর পাঁচটা দিনের মতোই রাতে ডিউটিতে ছিলেন বাবা। কে জানত, একটি গাড়ির ধাক্কায় এভাবে সব শেষ হয়ে যাবে!” ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীদের চোখেও জল। কিছুক্ষণ আগেও যার সঙ্গে ডিউটিতে ছিলেন, তিনিই আজ আর নেই। এটা বিশ্বাস করাই তাঁদের কাছে যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। কর্তব্যের ময়দানে প্রাণ হারানো এই বিশ্বজিৎবাবুর মৃত্যু আবারও মনে করিয়ে দিল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন পুলিশকর্মীরা।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Feb 17, 2026 3:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ডিউটিরত অবস্থায় দ্রুতগতির গাড়ির ধাক্কা! মর্মান্তিক মৃত্যু কালনা থানার পুলিশকর্মীর, শোকস্তব্ধ পরিবার-সহকর্মীরা











