advertisement

Money Making Tips: পানীয় জলেই আয়ের দিশা! উত্তর ২৪ পরগনার ব্যক্তির অভিনব আইডিয়া, রোজ হাতে আসছে প্রায় ৪০০-৫০০ টাকা

Last Updated:

Money Making Tips: কথায় আছে জলই জীবন! এবার সেই জলই হয়ে উঠেছে আয়ের উৎসও। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার এক ব্যক্তি জল থেকেই রোজ প্রায় ৪০০-৫০০ টাকা পর্যন্ত আয় করছেন।

+
হিঙ্গলগঞ্জের

হিঙ্গলগঞ্জের ব্যক্তির পানীয় জলের ব্যবসার আইডিয়া

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ পানীয় জলের সংকটই আয়ের পথ। ব্যারেল প্রতি ১০ টাকায় জল বিক্রি করা হচ্ছে হিঙ্গলগঞ্জে। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের কাটাখালি সহ বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট রয়েছে। বিশেষ করে গ্রীষ্মের শুরুতে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতে এগিয়ে এসেছেন এক ব্যক্তি। এটিকেই আয়ের পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দূরবর্তী এলাকা থেকে পরিষ্কার পানীয় জল সংগ্রহ করে বড় বড় ব্যারেলে করে গ্রামে নিয়ে আসেন। এরপর সেই জল ব্যারেল প্রতি মাত্র ১০ টাকায় বিক্রি করেন। এতে একদিকে যেমন এলাকার মানুষ সহজে পানীয় জল পাচ্ছেন, অন্যদিকে তাঁরও একটি আয়ের রাস্তা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ মাসে ২৫ হাজার টাকা বেতন! জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদনের যোগ্যতা সহ খুঁটিনাটি
সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলের বহু এলাকায় সারা বছরই পানীয় জলের সংকট লেগে থাকে। আবার কিছু এলাকায় গরম পড়লেই সমস্যা চরম আকার ধারণ করে। তখন দূরদূরান্ত থেকে জল আনাই অনেক পরিবারের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। এই অবস্থায় ওই ব্যক্তির উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিদিন জল বিক্রি করে ওই ব্যক্তি প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করছেন বলে জানা গিয়েছে। তবে স্থানীয়দের দাবি, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Money Making Tips: পানীয় জলেই আয়ের দিশা! উত্তর ২৪ পরগনার ব্যক্তির অভিনব আইডিয়া, রোজ হাতে আসছে প্রায় ৪০০-৫০০ টাকা
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement