advertisement

Mamata Banerjee: বামেদের রেশন কার্ডেরই দোষ! ‘চুরি ধরেছিল বালু,’ ফেভারিট ক্যান্ডিডেট জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে ব্য়াখ্যা মমতার

Last Updated:

এদিন হাবড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালু, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক আমার অত্যন্ত প্রিয় প্রার্থী। তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে, যেমন এসআইআর নিয়ে আপনাদের সঙ্গেও অন্যায় হয়েছে। আমি চাই, বালু জয়ী হোক।”

জ্য়োতিপ্রিয় মল্লিক
জ্য়োতিপ্রিয় মল্লিক
হাবড়া: রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর৷ অনিয়মে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের অক্টোবরে তাঁকে গ্রেফতারও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তারপরে প্রায় ১৫ মাস কারাবাসের পরে ২০২৫ সালের জানুয়ারি মাসে জামিন পান পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক৷ দুর্নীতি কাণ্ডে নাম জড়ালেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করেছে তৃণমূল৷ জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে ‘বালু’ যে তৃণমূলনেত্রীর কতখানি স্নেহধন্য, তা সম্ভবত মঙ্গলবার প্রমাণ হল হাবড়া কেন্দ্রের প্রচারসভায়৷
এদিন হাবড়ায় প্রচারে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বালু, জ্যোতিপ্রিয় মল্লিক আমার ফেভারিট ক্যান্ডিডেট। ওর প্রতি অবিচার করা হয়েছে। যেভাবে আপনাদের সঙ্গে এসআইআর নিয়ে অবিচার করা হয়েছে। আমি চাই বালু জিতুক।’’
advertisement
advertisement
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘বালুকে হিংসা করে গ্রেফতার করেছিল। আমার মন্ত্রিসভায় ও ভাল কাজ করেছিল। বালু পচা বামেদের ভুয়ো রেশন কার্ড ধরেছিল। তাই বিজেপির সাহায্য নিয়ে ওকে আটক করেছিল।’’
মমতার কথায়, ‘‘কারও কথা শুনে, কুৎসা-অপপ্রচার শুনে ভোট দেবেন না। বালুর নামে কুৎসা করছে শুনছি। এর জবাব দিতে হবে আপনাদের। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে শুনছি। হাবড়ার প্রার্থীর নামে।’’
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিকের সপক্ষে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভাল কাজ করেছে, এ কেউ করতে পারেনি। ওকে হিংসে করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি। কেন গ্রেফতার করেছিল? ওই পচা সিপিএম পার্টির দেড় লক্ষ নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। সেগুলো ফল্‌স নামে রেশন দিত। এই চুরি ধরেছিল বালু। তাই ভুয়ো কেসে ফাঁসিয়েছে। ডিজিটাল রেশন কার্ডও বালু করেছিল। এই কাজটা এত সোজা ছিল না। পাচার হত আগে রেশনের মাল। প্রত্যেকটা গাড়ি দেখা, সব বালু করেছিল। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Mamata Banerjee: বামেদের রেশন কার্ডেরই দোষ! ‘চুরি ধরেছিল বালু,’ ফেভারিট ক্যান্ডিডেট জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে ব্য়াখ্যা মমতার
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement