SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম৷ কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮৷ কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪৷ দুই কলকাতা জুড়েই একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র৷
কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম৷ সোমবার গভীর রাতে ডিলিটেড নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ জুড়ে অসংখ্য নাম বাদ পড়ছে৷
কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮৷ কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪৷ দুই কলকাতা জুড়েই একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র৷
advertisement
কলকাতা উত্তরের কেন্দ্র
১.কাশিপুর-বেলগাছিয়া
২. শ্যামপুকুর
৩. মানিকতলা
advertisement
৪. জোড়াসাঁকো
৫. এন্টালি
৬. বেলেঘাটা
৭. চৌরঙ্গী
কলকাতা দক্ষিণের কেন্দ্র
১.কসবা
২. বেহালা পূর্ব
৩. বেহালা পশ্চিম
৪. কলকাতা বন্দর (Kolkata Port)
৫. ভবানীপুর
৬. রাসবিহারী
৭. বালিগঞ্জ
আরও পড়ুন: মমতার হুঁশিয়ারি, মুহূর্তেই বদলে গেলেন মনিরুল! মনোনয়ন প্রত্যাহার করবেন বিদায়ী বিধায়ক? কী জানালেন
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম৷ সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিলিটেড নামের তালিকা প্রকাশ করেছে কমিশন৷ মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। জেলা অনুযায়ী, বাদ পড়া নামের তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদে বাদ পড়েছে সবচেয়ে বেশি নাম৷
advertisement
সবচেয়ে বেশি ভোটার ডিলিটেড হয়েছে মুর্শিদাবাদে৷ সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে ঝাড়গ্রামে৷ মুর্শিদাবাদে, ১১০১১৪৫৪ সংখ্যক ভোটার বিচারাধীন এবং ৪৫৫১৩৭ সংখ্যক ভোটার ডিলিটেড৷ জানা গিয়েছে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 2:27 PM IST








