মধ্যমগ্রাম স্টেশনের কাছে মিষ্টির দোকানে সিলিন্ডার ফেটে মৃত ১! ভস্মীভূত একের পর এক দোকান! এলাকায় আতঙ্ক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মধ্যমগ্রাম-সোদপুর রোডের ব্রিজের তলায় অন্নপূর্ণা নামে মিষ্টির দোকানে সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হল। জানা গিয়েছে, সিলিন্ডার ফেটে আগুন লাগার পর পেছনে কাঠগোলাতেও আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি ৮ থেকে ১০ টি দোকানে আগুন লাগে।
জিয়াউল আলম, মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম-সোদপুর রোডের ব্রিজের তলায় অন্নপূর্ণা নামে মিষ্টির দোকানে সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হল। জানা গিয়েছে, সিলিন্ডার ফেটে আগুন লাগার পর পেছনে কাঠগোলাতেও আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি ৮ থেকে ১০ টি দোকানে আগুন লাগে।
স্থানীয় সূত্রে খবর, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা। বুধবার জেলার ওই স্টেশন সংলগ্ন এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে বিস্ফোরণে। মিষ্টির দোকানে আগুন লাগার পরেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও।
প্রসঙ্গত, উলুবেড়িয়ার বীরশিবপুরে একটি দোকানে আগুন লাগে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, বীরশিবপুরের ওই দোকানে মিনি সিলিন্ডারে গ্যাস ভরা ও ওভেন সারানোর দোকান ছিল জানা যাচ্ছে আজ দুপুর ১২টা ৪০ নাগাদ হঠাৎই ওই দোকানে গ্যাস ভরার সময় সিলিন্ডারের আগুন লেগে, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 3:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
মধ্যমগ্রাম স্টেশনের কাছে মিষ্টির দোকানে সিলিন্ডার ফেটে মৃত ১! ভস্মীভূত একের পর এক দোকান! এলাকায় আতঙ্ক









