CPIM: ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সিপিএম এবং বিজেপি প্রার্থী ঘোষণা করলেও এখনও কামারহাটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি৷
সুবীর দে, কামারহাটি: প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল, বিজেপি এবং বাম প্রার্থীরা৷ রাজ্যের যে কেন্দ্রগুলি হেভিওয়েট প্রার্থীদের জন্য চর্চায়, তাদের মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগণার কামারাহাটি৷ আর সেই কামারহাটিতেই প্রচারে বেরিয়ে অবাক কাণ্ড ঘটালেন সিপিএম প্রার্থী এবং এলাকারই প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়৷
প্রাক্তন বিধায়ক এবং দলের অভিজ্ঞ এই মুখের উপরেই এবার কামারহাটি পুনরুদ্ধারের জন্য ভরসা রেখেছে সিপিএম৷ বুধবার দলেক কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন সিপিএম প্রার্থী৷ আর সেই প্রচার চলাকালীনই দেখা গেল সৌজন্যের ছবি৷ ভোটের আবহে এখন যা রাজ্য রাজনীতিতে বিরল বললেও ভুল হবে না৷
আরও পড়ুন: শুক্রবার বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা, ছাড়পত্র মিলল কি না কীভাবে দেখবেন ভোটাররা? জানালো কমিশন
advertisement
advertisement
এ দিন কামারহাটির যে রাস্তা দিয়ে সিপিএম প্রার্থী প্রচার করছিলেন, সেই রাস্তার উপরেই এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপি৷ প্রচার চলাকালীন আচমকাই বিজেপি-র সেই কার্যালয়ে ঢুকে পড়েন সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়৷ সেই সময় ওই অফিসেই ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি মৃণাল মুখোপাধ্যায়৷ মৃণালবাবুর সঙ্গে হাতও মেলান সিপিএম প্রার্থী৷ বিজেপি কর্মীদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মানসবাবু৷
advertisement
সিপিএম প্রার্থীকে বিজেপি-র ক্যাম্প অফিসে দেখে এলাকার বাসিন্দারাও অবাক হয়ে যান৷ মানসবাবু এবং মৃণালবাবু দু জনেই অবশ্য জানিয়েছেন, এই সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক৷
২০০১ সাল থেকে ২০১১ পর্যন্ত কামারহাটির বিধায়ক ছিলেন এলাকার দাপুটে সিপিএম নেতা মানস৷ ২০১৬ সালেও ফের কামারহাটি থেকে জয়ী হন তিনি৷ যদিও ২০২১ সালে মদন মিত্রের কাছেই পরাজিত হন মানস৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 10:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
CPIM: ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল









