advertisement

Newtown News: দূষিত জলের অভিযোগে অসুস্থ শতাধিক, নিউটাউনে আবাসনে বসল মেডিক্যাল ক্যাম্প

Last Updated:

Newtown News: নিউটাউনের শাপুরজি আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। শতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউটাউনের শাপুরজি আবাসন
নিউটাউনের শাপুরজি আবাসন
নিউটাউনঃ নিউটাউনের শাপুরজি আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। শতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে সোমবার সকালে আবাসন কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
আরও পড়ুনঃ ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর এলাকায় কড়া নজর নির্বাচন কমিশনের
শাপুরজি আবাসনে অবশেষে বসল মেডিক‍্যাল ক্যাম্প। মাইকিং করে বাসিন্দাদের ডাকা হচ্ছে চিকিৎসার জন্য। ছোট থেকে বড় সকলকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ক্যাম্পে। বাড়াবাড়ি হলে স্থানীয় হাসপাতালে ভর্তির পরামর্শ।
advertisement
গত কয়েকদিন ধরেই শাপুরজি ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তা জটিল আকার ধারণ করে। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা অত্যন্ত দূষিত। সেই জল পান করেই ছোট-বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
আবাসিকদের দাবি, পানীয় জলের মান নিয়ে তাঁরা বারবার আবাসন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু বারংবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা টেকনোসিটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Newtown News: দূষিত জলের অভিযোগে অসুস্থ শতাধিক, নিউটাউনে আবাসনে বসল মেডিক্যাল ক্যাম্প
Next Article
advertisement
Mamata Banerjee: 'একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে! এটা কেন করলেন? প্যানিক ছড়ানোয় ৬ লাখ আবেদন এসেছে!' কেন্দ্রকে তোপ মমতার
Mamata Banerjee: 'একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে! এটা কেন করলেন? প্যানিক ছড়ানোয় ৬ লাখ আবেদন এসেছে!' কেন্দ্রকে তোপ মমতার
  • গ্যাস পেতে ২৫ দিন লাগার সিদ্ধান্তে কেন্দ্রকে তীব্র সমালোচনা মমতার

  • ৬ লাখ আবেদন জমা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী

  • এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় রেস্তোরাঁ ও ফুড ডেলিভারিতে প্রভাব পড়ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement