advertisement

West Bengal Assembly Election 2026: ভোটের আগেই স্পর্শকাতর এলাকায় কড়া নজর নির্বাচন কমিশনের

Last Updated:

ভোটের সূচি ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর পরিকল্পনা করছে ইলেকশন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক এসআইআর শুনানিকে ঘিরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া অশান্তি ও ভাঙচুরের ঘটনার পরেই এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি
কলকাতাঃ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইলেকশন কমিশন। কমিশন সূত্রে খবর, সাম্প্রতিক এসআইআর শুনানিকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তি ও ভাঙচুরের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নেওয়ার পথে কমিশন।
বিশেষ করে উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় এসআইআর শুনানির সময় উত্তেজনা এবং তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে ভোটের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কমিশন। তাই নির্ঘণ্ট ঘোষণার আগেই স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুনঃ কার্লি চুলের জন্য একাধিক সিনেমা থেকে বাদ! অডিশনে অপমানের স্মৃতি এখনও তাজা এই অভিনেতার
এছাড়া এসআইআর শুনানি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
কমিশনের একাংশের মতে, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এবারের নির্বাচনে দফা সংখ্যা তুলনামূলক কম হতে পারে—ফলে প্রতি দফায় বেশি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এক্ষেত্রে সদ্য রাজ্যে নিযুক্ত স্পেশ‍্যাল অবজারভারের রিপোর্ট ও মতামতের ভিত্তিতেই কত সংখ্যক বাহিনী আগাম মোতায়েন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই বিষয়ে প্রাথমিক ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে।
advertisement
সব মিলিয়ে ভোটের আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Election 2026: ভোটের আগেই স্পর্শকাতর এলাকায় কড়া নজর নির্বাচন কমিশনের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement