Nadia Robbery: শান্তিপুর পৌরসভার উপ-পৌরপতির বাড়িতে দুঃসাহসিক চুরি! মন্দিরের তালা ভেঙে গয়না লুট, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Nadia Robbery News: শান্তিপুর পৌরসভার উপ-পৌরপতির বাড়িতে দুঃসাহসিক চুরি। বাড়ির শিব মন্দিরের ২টি দরজা ভেঙে, শিব লিঙ্গের গায়ে থাকা সোনা ও রুপোর গয়না-সহ প্রণামী বাক্সের নিয়ে চম্পট দিয়েছে চোর।
শান্তিপুর, নদিয়া, রঞ্জিত সরকার: নদিয়ার শান্তিপুর শহরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য। এবার শান্তিপুর পৌরসভার উপ-পৌরপতির বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়ির শিব মন্দিরের ২টি দরজা ভেঙে, শিব লিঙ্গের গায়ে থাকা সোনা ও রুপোর গয়না-সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে পালাল চোর। বাড়ির মন্দিরের চুরির ঘটনায় রীতিমতো স্তম্ভিত শান্তিপুরের উপ-পৌরপতি কৌশিক প্রামানিক।
বুধবার ভোররাতে শান্তিপুরের উপ-পৌরপতি কৌশিক প্রামানিকের বাড়ির মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে। শিব লিঙ্গের গায়ে থাকা সোনা ও রুপোর গয়না-সহ প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর।
আরও পড়ুনঃ বর্ধমানের জনপ্রিয় এই মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়েছিলেন নেতাজি! দেশনায়কের জন্মদিনে আজও লাড্ডু বিতরণ, অনেকেরই অজানা সেই ইতিহাস
উপ-পৌরপতি জানান, মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো। মন্দিরে সিসি ক্যামেরাও লাগানো আছে। সিসিটিভি ফুটেজ দেখা বোঝা যাচ্ছে, পাশের একটি মাঠ থেকে গতকাল ভোর ৩টে ১৯ মিনিট নাগাদ এক ব্যক্তি প্রথমে মন্দিরের কাচের দরজা ভাঙে এবং তারপর কাঠের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে। মন্দিরে ঘুরে শিবলিঙ্গের গায়ে থাকা সোনা এবং রুপোর গয়না চুরি করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফোনে নয়, বইয়ের পাতায় মেধার বিকাশ! তমলুকে শুরু বইমেলা ২০২৬, জেলাশাসকের বিশেষ আবেদন
শুধু তাই নয়, মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। শুধুমাত্র কিছু খুচরো পয়সা প্রণামী বাক্সে ফেলে রেখে গিয়েছে। উপ-পৌরপতির বাড়ির মন্দিরের চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 22, 2026 1:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Robbery: শান্তিপুর পৌরসভার উপ-পৌরপতির বাড়িতে দুঃসাহসিক চুরি! মন্দিরের তালা ভেঙে গয়না লুট, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর









