advertisement

Nadia News: পাতার মায়া কেড়ে নিল তরতাজা প্রাণ! গবাদি পশুর খাবার জোগাড় করতে গিয়ে গাছ চাপা, মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

Last Updated:

Nadia News: নদিয়ার হাঁসখালিতে মর্মান্তিক ঘটনা। গবাদি পশুর জন্য খাবার জোগাড় করতে গিয়ে গাছ চাপা পড়ে প্রাণ হারালেন এক শ্রমিক। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু
গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু
হাঁসখালি, নদিয়া, মৈনাক দেবনাথঃ সামান্য পাতার মায়াই কেড়ে নিল এক তরতাজা প্রাণ! গবাদি পশুর খাবারের জোগাড় করতে গিয়ে গাছ চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। সতর্কতা এড়াতেই ঘনিয়ে এল কাল! নদিয়ার হাঁসখালিতে গাছ কাটার সময় ডাল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তেহট্টের এক বাসিন্দার।
নদিয়া জেলার হাঁসখালিতে গাছ চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। মৃতের নাম ঘটল মন্ডল। তাঁর বাড়ি তেহট্ট ১ নম্বর ব্লকের ভিটেরপাড়া গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটল মন্ডল পেশায় একজন শ্রমিক। শুক্রবার তিনি তেহট্ট থেকে হাঁসখালির এক বাড়িতে ইট নামিয়ে দিয়ে ট্রাক্টরে করে ফিরছিলেন। ফেরার পথে রাস্তার ধারে একটি গাছ কাটা হচ্ছিল। বাড়িতে থাকা গবাদি পশুর (ছাগলের) খাবারের জন্য ওই গাছের পাতা সংগ্রহ করতে যান তিনি।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার মেয়ের বিশ্ব রেকর্ড! ভগবত গীতার সহজ বাংলা অনুবাদ করে নজির, সোমার সাফল্যে গর্বিত গোটা বাংলা
প্রত্যক্ষদর্শী এবং তাঁর সহকর্মীর বয়ান অনুযায়ী, গাছ কাটার সময় তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল এবং ওই জায়গায় যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ উপেক্ষা করেই তিনি পাতা নিতে গাছের নিচে চলে যান। সেই সময় একটি বড় ডাল বা গাছের অংশ সরাসরি তাঁর মাথায় পড়ে। গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তাঁরা। জনাকীর্ণ এলাকায় এইভাবে গাছ কাটার সময় নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, একটি সামান্য পাতা সংগ্রহের চেষ্টা এইভাবে এক তরতাজা প্রাণ কেড়ে নেবে, তা মেনে নিতে পারছেন না নিহতের পরিবার ও প্রতিবেশীরা। মর্মান্তিক এই ঘটনায় শোকাহত হাঁসখালি। সেই সঙ্গেই দুঃসংবাদ পেয়ে ভেঙে পড়েছে মৃতের পরিবারবর্গ এবং প্রতিবেশী মানুষজন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: পাতার মায়া কেড়ে নিল তরতাজা প্রাণ! গবাদি পশুর খাবার জোগাড় করতে গিয়ে গাছ চাপা, মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Next Article
advertisement
Explained: ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিতে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
  • ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালে ভারত

  • তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

  • নেট রান রেটে কে এগিয়ে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement