advertisement

Nadia News: করিমপুর টু কলকাতা, রোগী নিয়ে যাওয়ার চিন্তা দূর! উন্নত চিকিৎসার পথ সুগম করতে পথে নামল বিধায়কের উপহারের অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স

Last Updated:

Nadia News: করিমপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান। মুমূর্ষু রোগীদের দ্রুত কলকাতায় পাঠানোর সুবিধার্থে আধুনিক অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলেন এলাকার বিধায়ক। খুশি বাসিন্দারা।

+
বিধায়কের

বিধায়কের দেওয়া নতুন অ্যাম্বুল্যান্স

করিমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার করিমপুর ৭৭ নম্বর বিধানসভা এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় সহায়তা করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তাঁর বিধায়ক তহবিল থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স প্রদান করা হয়েছে। এই অ্যাম্বুল্যান্সের মাধ্যমে এলাকার অসুস্থ ও দরিদ্র মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর বিধানসভা এলাকায় বহু মানুষ আর্থিকভাবে অসচ্ছ্বল। অসুস্থ অবস্থায় ডাক্তার দেখাতে বা জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে প্রায়ই অ্যাম্বুল্যান্স ভাড়া করতে গিয়ে তাদের বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। অনেক সময় সেই খরচ বহন করাও তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই বিষয়টি মাথায় রেখেই বিধায়ক নিজের তহবিল থেকে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন।
advertisement
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, “আমার বিধানসভা এলাকায় অনেক দরিদ্র ও দুঃস্থ মানুষ বাস করেন। অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় অ্যাম্বুল্যান্স ভাড়া করতে তাদের সমস্যায় পড়তে হয়। তাই মানুষের কথা ভেবেই এই বিনামূল্যের অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে, যাতে প্রয়োজনে সবাই দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন এই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই উদ্যোগের ফলে জরুরি পরিস্থিতিতে বহু মানুষের জীবন রক্ষা পাবে এবং চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: করিমপুর টু কলকাতা, রোগী নিয়ে যাওয়ার চিন্তা দূর! উন্নত চিকিৎসার পথ সুগম করতে পথে নামল বিধায়কের উপহারের অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement