advertisement

Raibeshe Dance: লড়াইয়ের আরেক নাম রায়বেঁশে! আজও অভাবের সংসারে পুরনো লোকসংস্কৃতিই অন্ন জোগায় মুর্শিদাবাদে

Last Updated:

Murshidabad Raibeshe Dance: আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা রায়বেঁশে নৃত্যই আজও মুর্শিদাবাদের কিছু মানুষের রোজগারের প্রধান উৎস। পুরনো এই লোকসংস্কৃতি আর প্রান্তিক জীবনের টানাপোড়েনের গল্প।

+
 রায়বেঁশে

 রায়বেঁশে নৃত্য

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা। তাঁদের অর্থ রোজগার চলে বিভিন্ন জায়গায় গিয়ে রায়বেঁশে নৃত্য পরিবেশন করেই। কাঁতুর গ্রামে যুবকরা বিভিন্ন জায়গায় রণপা-সহ বিভিন্ন কসরত নৃত্য পরিবেশন করে মানুষের মন জয় করে। আর যা অর্থ উপার্জন হয় তা দিয়েই যেমন চলে সংসার ঠিক তেমনই এটাই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন প্রায় ১৫ জন যুবক।
কয়েকবছর আগে পর্যন্ত পাড়া-মহল্লার বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ত রায়বেঁশে কলাকুশলীদের ৷ যুবক-যুবতীরা এসে শারীরিক কসরত দেখাত, ঢোল-কাঁসর ঘণ্টার তালে নাচত ৷ সেসব দেখতে ভিড়ও জমত খুব ৷ কিন্তু, চিত্রটা বদলে গেল দ্রুত ৷ এখন আর ডাক পড়ে না রায়বেশেঁর কলাকুশলীদের ৷ প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কোনও কোনও জায়গায় এখনও ডাক পড়ে রায়বেঁশেদের ৷ তবে তার সংখ্যা হাতেগোনা ৷ ফলে ক্রমশ হারিয়ে যেতে বসেছে বঙ্গদেশের প্রাচীন লোকনৃত্য রায়বেঁশে।
advertisement
advertisement
রায়বেঁশেকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়ার চেষ্টা এই প্রথম নয়৷ এর আগে এই লোকনৃত্যকে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছিলেন ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত৷ তিনি চেয়েছিলেন গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকনৃত্যগুলিকে ব্রতচারীর সঙ্গে সম্পৃক্ত করতে৷ তারই পদক্ষেপ হিসেবে রায়বেঁশেকেও ব্রতচারীর সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন, করেওছিলেন৷ তবে তা স্থায়ী হয়নি৷ কারণ, ব্রতচারীও ক্রমাগত ফিকে হতে শুরু করে৷ স্বাভাবিকভাবেই লোকস্মৃতি থেকে হারিয়ে যেতে শুরু করে রায়বেঁশে৷
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কী এই রায়বেঁশে? রায় কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত৷ বেঁশে কথার অর্থ বাঁশ৷ অর্থাৎ বাঁশের তৈরি শক্ত লাঠি দিয়ে দেখানো কসরত৷ আনুমানিক কয়েকশো বছর আগে বীরভূমে রায়বেঁশের পথচলা শুরু। শোনা যায়, জমিদারদের লাঠিয়ালরা রায়বেঁশে করত৷ তাদের পায়ে থাকত ঘুঙুর, হাতে লাঠি বা লম্বা বাঁশ ৷ ঢোল ও করতালের তালে তালে তারা শারীরিক কসরত দেখাত৷ তবে বড়ঞার এই যুবকরা এই রায়বেঁশেকে আজও টিকিয়ে রেখেছেন একদিকে জীবিকা উপার্জন অন্যদিকে এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Raibeshe Dance: লড়াইয়ের আরেক নাম রায়বেঁশে! আজও অভাবের সংসারে পুরনো লোকসংস্কৃতিই অন্ন জোগায় মুর্শিদাবাদে
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement