advertisement

Alipurduar News: বড় স্বস্তি! প্রান্তিক সেন্ট্রাল ডুয়ার্সে এই প্রথম গড়ে উঠছে স্বাস্থ্যকেন্দ্র, খুশির হাওয়া এলাকায়

Last Updated:

Alipurduar News: সেন্ট্রাল ডুয়ার্সবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান। প্রত্যন্ত এলাকায় এই প্রথম গড়ে তোলা হচ্ছে সুসজ্জিত স্বাস্থ্যকেন্দ্র। এর ফলে সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য দূরে ছুটতে হবে না, ঘরের কাছেই মিলবে উন্নত পরিষেবা।

+
সেন্ট্রাল

সেন্ট্রাল ডুয়ার্স এলাকা

কালচিনি, অনন্যা দে: প্রত্যন্ত এলাকা থেকেও বলা ভাল একটি বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। এই এলাকায় জনবসতি বেশি থাকলেও নেই কোনও সুযোগ, সুবিধা। তবে এবার রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই এলাকায় গড়ে উঠতে চলেছে একটি স্বাস্থ্য কেন্দ্র। যে কারণে খুশি এলাকার মানুষেরা।
কালচিনি ব্লকের ভুটান পাহাড়ের সীমান্ত ঘেঁষা গ্রাম এটি। এই গ্রামে একটি চা বাগান রয়েছে। তবে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, স্কুল কোনও কিছুই নেই। গ্রামটিকে কালচিনি ও আলিপুরদুয়ার শহর থেকে আলাদা করে রেখেছে পানা ও বাসরা নদী। বছরের অন্যান্য সময় যেমন তেমন। বর্ষার সময় কোনও যাতায়াত হয় না এই এলাকায়। পানা ও বাসরা দুটি ভুটান পাহাড়ের সৃষ্ট নদী। বর্ষাকালে জলে ভরে থাকে নদী দুটি। দেখা যায় হড়পা বান। এই এলাকার বাসিন্দাদের যে কোনও কাজ করতে হলে ১৫ কিলোমিটার পথ পেরিয়ে কালচিনি আসতে হয়। সব থেকে বেশি সমস্যা হচ্ছিল এলাকায় কোনও স্বাস্থ্য কেন্দ্র না থাকায়।
advertisement
advertisement
লতাবাড়ি হাসপাতালে রোগী নিয়ে আসতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। এলাকায় সেতু নেই, অন্যান্য সুবিধা নেই। কিন্তু স্বাস্থ্য কেন্দ্র হোক চাইছিলেন এলাকাবাসীরা। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হল। এলাকায় স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, “ভুটান সীমান্তের এই এলাকায় আরও উন্নয়ন প্রয়োজন। স্বাস্থ্য কেন্দ্র চালু হয়ে গেলে এলাকার গর্ভবতী মহিলাদের সবচেয়ে বেশি সুবিধা হবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: বড় স্বস্তি! প্রান্তিক সেন্ট্রাল ডুয়ার্সে এই প্রথম গড়ে উঠছে স্বাস্থ্যকেন্দ্র, খুশির হাওয়া এলাকায়
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement